একুশ আমাদের অহংকার

· Prothom Alo

‘আমি বাংলার কথা কই, আমি বাংলায় ভাসি, বাংলায় হাসি, বাংলায় জেগে রই...’— কবিগানের এই সুর যেন গত শনিবার মিশে গিয়েছিল সাতক্ষীরার রাজপথে। বায়ান্নর সেই রক্তঝরা ফাল্গুনের ৭৪ বছর পূর্তিতে ভাষাশহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছে সাতক্ষীরা বন্ধুসভা।

২১ ফেব্রুয়ারি ভোরে শিশিরভেজা পথে প্রভাতফেরির মাধ্যমে বন্ধুসভার বন্ধুরা সমবেত হন সাতক্ষীরা কেন্দ্রীয় শহীদ মিনারে। সেখানে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে তাঁরা ভাষা আন্দোলনের বীর শহীদদের স্মৃতির প্রতি বিনম্র শ্রদ্ধা জানান।

Visit milkshake.it.com for more information.

শ্রদ্ধা নিবেদন শেষে সভাপতি মৃত্যুঞ্জয় কুমার বিশ্বাস বলেন, ‘একুশ আমাদের অহংকার, আমাদের চেতনার অবিচ্ছেদ্য অংশ। ১৯৫২ সালে রাজপথ রঞ্জিত করে আমরা যে ভাষার অধিকার পেয়েছিলাম, তা আজ বিশ্বজুড়ে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃত। আমাদের লক্ষ্য এই প্রজন্মের প্রতিটি বন্ধুর হৃদয়ে বাংলা ভাষার শুদ্ধ চর্চা ও দেশপ্রেমের বীজ বপন করা।’

প্রভাতফেরির মাধ্যমে বন্ধুসভার বন্ধুরা সমবেত হন সাতক্ষীরা কেন্দ্রীয় শহীদ মিনারে

সহসভাপতি রাহাতুল ইসলাম বলেন, ‘একুশ মানেই অন্যায়ের কাছে মাথা নত না করার অমর শিক্ষা। যে ভাষায় আমরা মনের ভাব প্রকাশ করি, সেই ভাষার মর্যাদা রক্ষায় আমাদের পূর্বসূরিরা জীবন দিয়েছেন। আজ সাতক্ষীরা বন্ধুসভার এই শ্রদ্ধা নিবেদন কেবল একটি আনুষ্ঠানিকতা নয়, বরং আমাদের অস্তিত্ব ও শিকড়ের প্রতি সীমাহীন ভালোবাসার বহিঃপ্রকাশ।’

এ সময় আরও উপস্থিত ছিলেন সহসভাপতি রুহুল আমিন, সাধারণ সম্পাদক আবু তাহের বিল্যাহ, সাংগঠনিক সম্পাদক করিমন নেছা, সহসাংগঠনিক সম্পাদক নাইমুর রহমান, অর্থ সম্পাদক জান্নাত আলম, দপ্তর সম্পাদক হৃদিতা আজাদ, পাঠাগার ও পাঠচক্র সম্পাদক সুদিপ্ত দেবনাথ, দুর্যোগ ও ত্রাণ সম্পাদক শাশ্বত পার্থিব, প্রশিক্ষণ সম্পাদক হৃদয় মন্ডল, বন্ধু সারিকা সুলতানা, সজীব আহমেদ, তানভীর আহমেদসহ অন্য বন্ধুরা।

সহসভাপতি, সাতক্ষীরা বন্ধুসভা

Read full story at source