জারদৌসি কারিগরদের ব্যস্ত সময়

· Prothom Alo

পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে কলোনির হাতে গোনা কয়েকজন জারদৌসি কারিগরের এখন ব্যস্ত সময়। ঘরের মেঝেতে পেতে রাখা কাঠের ফ্রেম, তার ওপর টান টান করে বাঁধা বোরকার কাপড়। পাশে ছড়িয়ে আছে রঙিন চুমকি, ঝিলমিলে পুঁতি আর ছোট ছোট পাথর। সূক্ষ্ম নকশার রেখা ধরে একমনে সুই চালাচ্ছেন কারিগর। এটি চট্টগ্রাম নগরের আমবাগানের ঝাউতলা এলাকার বিহারি কলোনির চেনা দৃশ্য। সারা বছর কাজের চাপ কম থাকলেও উৎসব এলে কিছুটা প্রাণ ফিরে পায় এ পেশা। একসময় কলোনির প্রায় প্রতিটি সারিতে এক শর মতো ঘর বা দোকানে চলত জারদৌসির কারুকাজ। এখন সেই সংখ্যা নেমে এসেছে মাত্র ২০-২৫ জনে। ছড়িয়ে-ছিটিয়ে টিকে থাকা এই কারিগরেরা বড় কোনো উৎসবকে ঘিরেই মূলত কাজ পান। তবু আঁকড়ে ধরে আছেন বহুদিনের এক ঐতিহ্য:

Visit solvita.blog for more information.

বোরকার সামনের অংশে পুঁতি বসানোর কাজ চলছে নিবিষ্ট মনে সুই চালাচ্ছেন কারিগরেরা এ ধরনের নকশা দিয়ে কাজ করা হয় নকশার ছাপ বসানোর কাজ চলছে।সুই দিয়ে এভাবে চলে সূক্ষ্ম নকশার কাজ কালো পুঁতি বসানোর কাজ করছেন এই কারিগর নানা রঙের সুতা সাজিয়ে রাখা হয়েছে ব্যস্ত সময় পার করছেন কারিগরেরা

Read full story at source