নাটোরে ওসির সামনে চাঁদা দাবি করা সেই যুবদল নেতা বহিষ্কার

· Prothom Alo

নাটোরের গুরুদাসপুরে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) সামনে ইজারাদারের কাছে পাঁচ লাখ টাকা চাঁদা দাবির ঘটনায় অভিযুক্ত যুবদল নেতা রাকিবুর রহমানকে (রাজা) দল থেকে বহিষ্কার করা হয়েছে। সেই সঙ্গে দলীয় শৃঙ্খলা ভঙ্গ, সংঘর্ষে লিপ্ত থাকা ও নৈতিক স্খলনজনিত অপরাধের অভিযোগে আরও তিন যুবদল নেতাকে বহিষ্কার করেছে জেলা যুবদল।

Visit chickenroadslot.pro for more information.

গতকাল শুক্রবার রাতে নাটোর জেলা যুবদলের সভাপতি এ হাই তালুকদার ডালিম ও সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) আনিসুর রহমান আনিস স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। সংবাদ বিজ্ঞপ্তিটি আজ সকালে সাংবাদিকদের হাতে আসে। বহিষ্কৃত রাকিবুর রহমান গুরুদাসপুর উপজেলার নাজিরপুর ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক ছিলেন।

এদিকে অন্য একটি ঘটনায় যুবদলের স্থানীয় আরও তিন নেতাকে বহিষ্কার করা হয়েছে। তাঁরা হলেন নাটোর সদর উপজেলা যুবদলের সহসভাপতি (প্রস্তাবিত) আবদুল গফুর, নলডাঙ্গা উপজেলার পিঁপরুল ইউনিয়ন যুবদলের সহসভাপতি মো. লিটন এবং একই ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক আরব আলী।

খোঁজ নিয়ে জানা গেছে, সম্প্রতি গুরুদাসপুর উপজেলা চত্বরে ওসির উপস্থিতিতেই এক ইজারাদারের কাছে পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করেন যুবদল নেতা রাকিবুর রহমান। বিষয়টি নিয়ে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়। অন্যদিকে নলডাঙ্গার পিঁপরুল ইউনিয়নে দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় যুবদলের কয়েকজন নেতার জড়িত থাকার অভিযোগ উঠেছে। এর পরিপ্রেক্ষিতে তাঁদেরও বহিষ্কারের সিদ্ধান্ত নিয়েছে জেলা যুবদল।

বহিষ্কার আদেশে উল্লেখ করা হয়েছে, সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে ওই চার নেতাকে দলের প্রাথমিক সদস্য পদসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হলো। বহিষ্কৃত নেতাদের কোনো ধরনের অপকর্মের দায়ভার দল গ্রহণ করবে না। তাঁদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করার জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি অনুরোধ জানানো হয়েছে। পাশাপাশি জেলা যুবদলের সব পর্যায়ের নেতা-কর্মীদের বহিষ্কৃতদের সঙ্গে কোনো প্রকার সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশনা দেওয়া হয়েছে।

Read full story at source