মজার ইশকুলের ইফতার আয়োজনে সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে শিক্ষা প্রতিমন্ত্রী
· Prothom Alo
তিন শতাধিক সুবিধাবঞ্চিত শিশু ও তাদের পৃষ্ঠপোষকদের উপস্থিতিতে গতকাল শনিবার ঢাকার একটি কনভেনশন হলে অনুষ্ঠিত হলো মজার ইশকুলের বাৎসরিক ইফতার। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। তিনি সেখানে সুবিধাবঞ্চিত শিশু ও অতিথিদের সঙ্গে ইফতার করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সুপ্রিম কোর্টের আইনজীবী জ্যোতির্ময় বড়ুয়া, দ্য স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. আব্দুল আউয়াল, একশনএইড বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর ফারাহ কবিরসহ বিভিন্ন অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিরা।
Visit livefromquarantine.club for more information.
শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেন, সরকারের পাশাপাশি এ ধরনের বেসরকারি উদ্যোগ দেশ গঠনে গুরুত্বপূর্ণ অবদান রাখছে। তিনি আশা প্রকাশ করেন, মজার ইশকুলের শিক্ষার্থীরা সুশিক্ষায় শিক্ষিত হয়ে ভবিষ্যতে দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এ সময় তিনি শিক্ষার্থীদের সঙ্গে ইফতার করেন এবং তাদের পাশে থাকার আশ্বাস দেন।
অতিথিরা মজার ইশকুলের শিক্ষা ও মানবিক কার্যক্রমের প্রশংসা করে সুবিধাবঞ্চিত শিশুদের কল্যাণে প্রতিষ্ঠানটির অব্যাহত উদ্যোগের প্রতি সমর্থন ব্যক্ত করেন।