ইস্টার্ন ব্যাংকে নিয়োগ, বেতন ৩১ হাজার টাকা

· Prothom Alo

ইস্টার্ন ব্যাংক পিএলসি জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বেসরকারি বাণিজ্যিক ব্যাংকটিতে এজেন্ট ব্যাংকিং বিভাগে ‘ব্যাংক রিপ্রেজেন্টেটিভ (ট্রেইনি অ্যাসিস্ট্যান্ট অফিসার)’ পদে কর্মী নিয়োগে আবেদন শুরু হয়েছে ২৮ ফেব্রুয়ারি থেকে। আগ্রহীদের জন্য আবেদনের সুযোগ ৭ মার্চ পর্যন্ত। প্রার্থীদের আবেদন করতে হবে অনলাইনে। ইস্টার্ন ব্যাংক পিএলসি এজেন্ট ব্যাংকিং বিভাগে ব্যাংক রিপ্রেজেন্টেটিভ (ট্রেইনি অ্যাসিস্ট্যান্ট অফিসার) পদে কতজন নেবে তা নির্ধারিত নয়।

পূর্ণকালীন এ চাকরিতে বেতন ৩১,০০০ টাকা। এ ছাড়া ব্যাংকের নীতিমালা অনুযায়ী অন্যান্য সুযোগ-সুবিধা পাবেন কেউ এ পদে চাকরি পেলে। আবেদনকারী প্রার্থীর বয়স নির্ধারিত নয়। ব্যাংক রিপ্রেজেন্টেটিভ (ট্রেইনি অ্যাসিস্ট্যান্ট অফিসার) পদের কর্মস্থল হতে পারে দেশের যেকোনো শাখায়।

Visit asg-reflektory.pl for more information.

নন-ক্যাডার পদে সরাসরি নিয়োগে পিএসসির বিজ্ঞপ্তি, পদ ৬৭অস্ট্রেলিয়ার অ্যাওয়ার্ডস স্কলারশিপ: বিভিন্ন তথ্যের জন্য অনলাইন সেশন, করুন রেজিস্ট্রেশন

আবেদনের যোগ্যতা—
*যেকোনো বিষয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে;
*মাইক্রোসফট অফিসে দক্ষতা থাকতে হবে;

আবেদন যেভাবে—
আগ্রহী প্রার্থীরা আবেদনের বিস্তারিত জানতে ও আবেদন করতে এখানে ক্লিক করুন
আবেদনের শেষ তারিখ: আগামী ৭ মার্চ ২০২৬;

গ্রামীণ ব্যাংকে নবম ও দশম গ্রেডে চাকরির সুযোগ

Read full story at source