সামনে উত্তর কোরিয়া, মন চাঙা করতে সিডনি অপেরা হাউস ভ্রমণে আফঈদারা

· Prothom Alo

সিডনিতে গত রাতটা স্বপ্নের মতো কেটেছে তাঁদের। এশিয়ার শীর্ষ মঞ্চে প্রথমবার খেলতে নেমেই চ্যাম্পিয়ন চীনের বিপক্ষে চোখে চোখ রেখে লড়াই করেছে। ম্যাচটা ০-২ গোলে হারলেও বাংলাদেশের মেয়েরা মন জিতেছেন। সবার প্রশংসায় ভাসছেন মারিয়া-মনিকারা। তবে কোচ পিটার বাটলার বসে নেই। তিনি শুরু করে দিয়েছেন পরের ম্যাচের প্রস্তুতি। ৬ মার্চ উত্তর কোরিয়ার বিপক্ষে খেলবে বাংলাদেশ। সেদিন হবে আরেকটি বড় পরীক্ষা।

Visit een-wit.pl for more information.

সেই পরীক্ষার আগে আজ সকালে সিডনির জুবিলি স্টেডিয়ামে রিকভারি সেশন করেছে বাংলাদেশ দল। আজ কোনো জিম সেশন রাখা হয়নি। খেলোয়াড়দের মানসিক সতেজতার জন্য সিডনি শহর ভ্রমণের পরিকল্পনা করা হয়েছে। সিডনি অপেরা হাউসে এবং রয়্যাল বোটানিক গার্ডেনে নিয়ে যাওয়া হচ্ছে মেয়েদের। স্থানীয় সময় বেলা দেড়টায় (বাংলাদেশ সময় সকাল সাড়ে আটটা) এই প্রতিবেদন লেখার সময় জানা গেল, সিডনি অপেরা হাউসে যাওয়ার জন্য হোটেল থেকে বের হচ্ছিলেন আফঈদা-মনিকারা।

সকালের রিকভারি সেশনে প্রথম গ্রুপে (যাঁরা ৬০ মিনিটের বেশি খেলেছেন) ফিটনেস কোচের অধীনে হালকা ব্যায়াম করেছেন। দ্বিতীয় গ্রুপে (যাঁরা কম সময় খেলেছেন) প্রধান কোচ পিটার বাটলারের অধীনে ৪৫ মিনিটের হালকা অনুশীলন হয়েছে।

বাংলাদেশ দলের অধিনায়ক পিটার বাটলার

টিম ফিজিওথেরাপিস্টের রিপোর্ট অনুযায়ী, দলের সবাই ভালো আছেন। কোনো গুরুতর ইনজুরি নেই। ম্যাচ–পরবর্তী সামান্য ব্যথা ছাড়া সবাই ফিট। উত্তর কোরিয়ার বিপক্ষে ম্যাচের জন্য পুরো দল প্রস্তুত থাকবে বলে আশা করা হচ্ছে।

চীনের ঘাম ছুটিয়ে মাথা উঁচু করে মাঠ ছাড়লেন বাংলাদেশের মেয়েরা

গোলকিপার কোচ মাসুদ আহমেদ আজকের অনুশীলন শেষে বলেছেন, ‘আজ আমরা পুরোপুরি রিকভারি সেশন করেছি। (চীন ম্যাচের) ভুলভ্রান্তি নিয়ে কাজ করব। আজ আমরা একটি ভিডিও সেশন করব।’ চীনের বিপক্ষে পারফরম্যান্স নিয়ে মাসুদ আহমেদের কণ্ঠে উচ্ছ্বাস, ‘আমরা আমাদের পরিকল্পনা মতো খেলতে পেরেছি। মেয়েরা আমাদের পরিকল্পনা বাস্তবায়ন করতে পেরেছে মাঠে। আমরা সব সময় যেটি বলি, আমরা মেয়েদের ভাষা বুঝি, আমরা কোচিং স্টাফ...ওরা কতটা সিরিয়াসলি এবং সিনসিয়ারলি আমাদের কথাগুলো নিচ্ছে...যার প্রতিফলন মাঠে হয়েছে কালকে।’

চীনের বিপক্ষে গতকাল হারলেও ভালো খেলেছে বাংলাদেশ

নিয়মিত গোলকিপার রুপনা চাকমাকে সরিয়ে কোচ বাটলার একাদশে রাখেন দলের তৃতীয় গোলকিপার মিলি আক্তারকে। উচ্চতার কারণেই তাঁকে দলে নেওয়া। ১৯ বছরের মিলি কোচের আস্থার প্রতিদান দিয়েছেন। গোলকিপার কোচ মাসুদ তাই খুশি, ‘মিলিকে নিয়ে আমাদের পরিকল্পনা আরও দুই মাস আগে থেকে। চীনের বিপক্ষে মিলিকে দিয়ে শুরু করব, সেটা দুই মাস আগেই পরিকল্পনা করি হেড কোচের সাথে কথা বলে। নারী লিগের সময় এবং আমার ট্রেনিং সেশনগুলোয় সেভাবেই কাজ করেছি। চীনের শক্তির দিকগুলো নিয়ে বিশ্লেষণ করেছি, যেখানে মিলির উচ্চতা আমরা কাজে লাগাতে পারি। সে প্রমাণ করেছে, সে ভালো খেলতে পারে।’

বাংলাদেশের গোলরক্ষক কোচ যোগ করেন, ‘পরের ম্যাচটা আরও গুরুত্বপূর্ণ আমাদের জন্য। যদি ভাগ্য সহায় থাকে আর যদি একটা পয়েন্ট আনতে পারি... ওইভাবেই উজ্জ্বীবিত করছি মেয়েদের। উত্তর কোরিয়াকে নিয়ে আজ আর কাল কাজ করব। আশা করি, মেয়েরা ভালো করবে।’

মারিয়া-মনিকাদের খেলায় মুগ্ধ বাটলার, মিলিকে পোস্টে দেখে বিস্মিত চীনের কোচ

Read full story at source