একাদশ বিসিএস ফোরামের নির্বাহী কমিটি গঠন

· Prothom Alo

একাদশ বিসিএস ফোরামের নির্বাহী কমিটি গঠন করা হয়েছে। কমিটির নতুন সভাপতি হিসেবে নির্বাচিত হন অবসরপ্রাপ্ত সচিব মো. ফরিদুল ইসলাম, প্রথম সহসভাপতি হিসেবে নির্বাচিত হন ঢাকা মেডিকেল কলেজের সাবেক ভাইস-প্রিন্সিপাল চিকিৎসক আবদুল হানিফ টাবলু। সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিব মো. ইহসানুল হক।

Visit asg-reflektory.pl for more information.

একাদশ বিসিএস ফোরামের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত রোববার (১ মার্চ ২০২৬) রাজধানীর ইস্কাটনে বিয়াম মিলনায়তনে একাদশ বিসিএস ফোরামের এক সভায় এই কমিটি গঠন করা হয়েছে। সভায় সভাপতিত্ব করেন অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব শাহরিয়ার কাদের ছিদ্দিকী। উপস্থিত সদস্যরা নির্বাহী কমিটির নবনির্বাচিত সদস্যদের অভিনন্দন জানান।

নাগরিক সংবাদ-এ জীবনের গল্প, নানা আয়োজনের খবর, ভিডিও, ছবি ও লেখা পাঠাতে পারবেন পাঠকেরা। ই-মেইল: [email protected]

Read full story at source