ইন্ডাকশন কুকার নিয়ে ১০টি ভুল ধারণা
· Prothom Alo

নতুন প্রযুক্তির প্রতি মানুষের সহজাত সংশয় থাকাটা স্বাভাবিক। রান্নার চুলা পরিবর্তনের মতো গুরুত্বপূর্ণ বিষয়েও তাই অনেকের দ্বিধা কাজ করে। কিন্তু প্রযুক্তির সঠিক উপযোগিতা বুঝতে গেলে প্রচলিত ভুল ধারণাগুলো ভেঙে ফেলা প্রয়োজন। ইন্ডাকশন কুকার নিয়ে প্রচলিত ১০টি সাধারণ ভুল ধারণা জেনে নেওয়া যাক।
Visit milkshakeslot.lat for more information.
১. বিদ্যুৎ বিল কি সত্যিই আকাশছোঁয়া
অনেকের ধারণা, বৈদ্যুতিক চুলা ব্যবহারে মাসের শেষে বিদ্যুৎ বিল অনেক বেশি আসবে। বাস্তবে ইন্ডাকশন কুকার সরাসরি পাত্রের তলায় তাপ উৎপন্ন করে, ফলে বাতাসের তাপ নষ্ট হয় না। এ উচ্চ তাপীয় দক্ষতার কারণে এটি সিলিন্ডার গ্যাসের চুলার তুলনায় প্রায় ৫০ শতাংশ খরচ সাশ্রয়ী ও কার্যকর।
২. বিদ্যুৎস্পৃষ্ট হওয়ার ভয় কতটা সত্যি
অনেকে মনে করেন বৈদ্যুতিক চুলা মানেই শক খাওয়ার ঝুঁকি। কিন্তু ইন্ডাকশন কুকারের ওপরের অংশটি সিরামিক বা টেম্পারড গ্লাস দিয়ে তৈরি, যা বিদ্যুৎ অপরিবাহী। রান্নার সময় শুধু পাত্রটিই গরম হয়, চুলার সারফেস সরাসরি বিদ্যুৎ পরিবহন করে না, তাই শক লাগার অবকাশ নেই
৩. সব পাত্রে কি রান্না করা যায় না
এটি আংশিক সত্য। ইন্ডাকশন কুকারে রান্নার জন্য চুম্বকীয় বা ম্যাগনেটিক তলবিশিষ্ট (যেমন লোহার বা স্টেইনলেস স্টিলের) পাত্র প্রয়োজন। অ্যালুমিনিয়াম বা মাটির পাত্র সরাসরি কাজ করে না, তবে এখনকার অধিকাংশ কুকওয়্যার ইন্ডাকশন ফ্রেন্ডলি হয়েই তৈরি হচ্ছে।
৪. রান্নায় কি সময় বেশি লাগে
ইন্ডাকশন কুকার গ্যাস স্টোভের চেয়ে অনেক দ্রুত পানি গরম করতে বা রান্না করতে সক্ষম। কারণ, এটি তাপ স্থানান্তর না করে সরাসরি পাত্রকে গরম করে, ফলে রান্নার কাজ দ্রুত শেষ হয়।
৫. ব্যবহার কি খুব জটিল
আধুনিক ইন্ডাকশন কুকারগুলো বিশেষ করে ভিশনের মতো ব্র্যান্ডের টাচ কন্ট্রোল ও ডিজিটাল ডিসপ্লে প্রযুক্তি রান্নার কাজকে অনেকটা স্মার্টফোনের মতোই সহজ ও আনন্দদায়ক করে তুলেছে।
৬. চুলার আগুনের স্বাদের অভাব
খাবারের স্বাদ নির্ভর করে সঠিক মসলা ও তাপমাত্রার ওপর, জ্বালানির ওপর নয় বরং ইন্ডাকশন কুকারে তাপমাত্রা নিয়ন্ত্রণ করা যায় অনেক সূক্ষ্মভাবে, যা রান্নার স্বাদকে আরও বাড়িয়ে দেয়।
৭. চুলা কি সব সময় গরম থাকে
সাধারণত রান্নার পর চুলা দীর্ঘক্ষণ গরম থাকে। কিন্তু বাস্তবে ইন্ডাকশন কুকারের সারফেস বা উপরিভাগ সরাসরি গরম হয় না। রান্নার পাত্র সরিয়ে নিলেই চুলা দ্রুত স্বাভাবিক তাপমাত্রায় ফিরে আসে। ফলে যাঁদের বাসায় ছোট শিশু আছে, তাঁরা নিরাপত্তার বিষয়ে নিশ্চিন্ত থাকতে এটি ব্যবহার করতে পারেন।
৮. বিস্ফোরণের কোনো ঝুঁকি আছে কি
গ্যাসের চুলার লিক বা বিস্ফোরণের ভয়ের তুলনায় ইন্ডাকশন কুকার অনেক বেশি নিরাপদ। বাজারে থাকা ভিশনের মতো উন্নত মডেলগুলোতে ‘ওভারহিট প্রোটেকশন’ ও ‘অটো-শাটঅফ’ সুবিধা থাকে, যা নির্দিষ্ট তাপমাত্রার বেশি গরম হলেই স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে দুর্ঘটনা রোধ করে।
৯. ক্ষতিকারক বিকিরণের ভয়
এটি নন-আয়োনাইজিং ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড তৈরি করে, যা টেলিভিশন বা রেডিওর সিগন্যালের মতো। এটি স্বাস্থ্যের জন্য ক্ষতিকর কোনো বিকিরণ ছড়ায় না।
১০. ইন্সটলেশন কি খুব ঝামেলার
ইন্ডাকশন কুকার ব্যবহারের জন্য কোনো পাইপলাইন বা প্রফেশনাল মিস্ত্রির প্রয়োজন নেই। ভিশন বা সমমানের যেকোনো ভালো ব্র্যান্ডের কুকারগুলো স্রেফ একটি পাওয়ার সকেটে প্লাগ-ইন করলেই ব্যবহারের জন্য প্রস্তুত।