রোজা রেখে নাক, কান ও গলা রোগের চিকিৎসায় যা করণীয়

· Prothom Alo

রমজানে অনেক রোগীই চিকিৎসা ও ওষুধ ব্যবহারে দ্বিধায় পড়েন। বিশেষ করে নাক, কান ও গলার রোগের ক্ষেত্রে। সাইনুসাইটিস, কান পাকা রোগ বা টনসিলের প্রদাহের মতো সমস্যায় অনেক সময় নিয়মিত ওষুধ, ড্রপ বা স্প্রে ব্যবহার করতে হয়। কিন্তু রোজা রেখে এসব ওষুধ ব্যবহার করা যাবে কি না, সে বিষয়ে অনেকের প্রশ্ন থাকে। রোজা রেখে কীভাবে সঠিক সময়ে ওষুধ সেবন করা যায়, তা নিয়ে সচেতন থাকা গুরুত্বপূর্ণ।

Visit asg-reflektory.pl for more information.

সাইনুসাইটিস রোগীদের ক্ষেত্রে

সাইনুসাইটিস রোগীদের ক্ষেত্রে নাকে স্প্রে বা ড্রপ ব্যবহারের প্রয়োজন হয়। অনেক রোগীর জিজ্ঞাসা, রোজা রেখে দিনের বেলায় নাকে ওষুধ দেওয়া যাবে কি না। সে ক্ষেত্রে সাহ্‌রি ও ইফতারের পরে ড্রপ বা স্প্রে ব্যবহার করা ভালো। দিনের বেলায় নাকে ড্রপ বা স্প্রে না দেওয়াই ভালো।

কান পাকা ও কানের অন্য সমস্যা

কান পাকা রোগ অথবা কানে অন্যান্য রোগ হলে অনেক সময় কানে ওষুধ ব্যবহার করতে হয়। সে ক্ষেত্রে সাহ্‌রি ও ইফতারের পরে কানে ওষুধ ব্যবহার করা ভালো। রোজা রেখে কানে ওষুধ দেওয়া যাবে না। কারণ, কানের পর্দায় যদি ছিদ্র থাকে, তার মাধ্যমে ওষুধ গলায় চলে যেতে পারে।

টনসিল প্রদাহ ও গলায় সংক্রমণ

টনসিল প্রদাহ বা গলার অন্যান্য সংক্রমণের জন্য অ্যান্টিবায়োটিক খেতে হয়। কিছু অ্যান্টিবায়োটিক দিনে চারবার, কিছু আট ঘণ্টা পরপর ও অন্যান্য অ্যান্টিবায়োটিক দুইবার বা দিনে একবার খেতে হয়। পবিত্র রমজান মাসে আমরা দিনে এক বা দুইবার খেতে হয়, এ রকম ওষুধের ব্যবস্থাপত্র দিয়ে থাকি যাতে রোগী ইফতার করে বা সাহ্‌রি খাওয়ার আগে বা পরে ওষুধ খেতে পারেন।

কোনো রোগীর পরীক্ষা-নিরীক্ষার প্রয়োজন হলে তা রাতে করানো যেতে পারে। পবিত্র রমজান মাসে রোজাদারদের খাদ্যাভ্যাস একটা নিয়মের মধ্যে চলে আসে। তাই রমজানে রোজাদাররা অনেক রোগ থেকে মুক্তি পান এবং তাঁদের শরীর-মন সুস্থ থাকে।

অধ্যাপক ডা. এম আলমগীর চৌধুরী, নাক কান গলা বিভাগ (ইএনটি), আনোয়ার খান মডার্ন মেডিকেল কলেজ, ধানমন্ডি, ঢাকা

হৃদ্‌রোগ থাকলে নিরাপদে রোজা রাখবেন যেভাবে

Read full story at source