খারগ দ্বীপ ও অপারেশন রোয়ারিং লায়ন কী
· Prothom Alo

বিভিন্ন চাকরির পরীক্ষায় এমসিকিউ প্রশ্ন আসে। পরীক্ষার্থীদের চর্চার সুবিধার জন্য প্রথম আলোর এ আয়োজন। সপ্তাহের আলোচিত জাতীয় ও আন্তর্জাতিক যেসব বিষয় চাকরির পরীক্ষায় আসার মতো, সেগুলো পরীক্ষার্থীদের জন্য তুলে ধরা হলো।
Visit asg-reflektory.pl for more information.
১. হরমুজ প্রণালির নিকটবর্তী ‘খারগ দ্বীপ’ কোন দেশের অংশ?
ক. ওমান
খ. কুয়েত
গ. ইরান
ঘ. বাহরাইন
উত্তর: গ. ইরান
২. যুক্তরাষ্ট্রের তৈরি অত্যাধুনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষাব্যবস্থা ‘থাড’ (THAAD)–এর পূর্ণরূপ কী?
ক. Tactical High Altitude Advanced Defense
খ. Terminal High Altitude Area Defense
গ. Total High Altitude Air Defense
ঘ. Tactical High Air Area Defense
উত্তর: খ. Terminal High Altitude Area Defense
৩. টেংরাটিলা গ্যাসফিল্ড বিস্ফোরণের ক্ষতিপূরণ–সংক্রান্ত নাইকো–বাংলাদেশ বিরোধ মামলাটি কোন আন্তর্জাতিক আদালতে মীমাংসা হয়?
ক. ইন্টারন্যাশনাল কোর্ট অব জাস্টিস (আইসিজে)
খ. ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট (আইসিসি)
গ. ইন্টারন্যাশনাল সেন্টার ফর সেটেলমেন্ট অব ইনভেস্টমেন্ট ডিসপিউটস (আইসিএসআইডি)
ঘ. পার্মানেন্ট কোর্ট অব আরবিট্রেশন (পিসিএ)
উত্তর: গ. ইন্টারন্যাশনাল সেন্টার ফর সেটেলমেন্ট অব ইনভেস্টমেন্ট ডিসপিউটস (আইসিএসআইডি)
৪. নেপালের সাধারণ নির্বাচনে বিজয়ী দল—
ক. রাষ্ট্রীয় স্বতন্ত্র পার্টি (আরএসপি)
খ. নেপালি কংগ্রেস
গ. রাষ্ট্রীয় প্রজাতন্ত্র পার্টি
ঘ. সিপিএন–ইউএমএল
উত্তর: ক. রাষ্ট্রীয় স্বতন্ত্র পার্টি (আরএসপি)
৫. ২৮ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে শুরু হওয়া ইরান যুদ্ধে ইসরায়েলের সামরিক অভিযান কী নামে পরিচিত?
ক. অপারেশন ডেজ অব রিপেনটেন্স
খ. অপারেশন আয়রন সোর্ডস
গ. অপারেশন ব্লু ফিনিক্স
ঘ. অপারেশন রোয়ারিং লায়ন
উত্তর: ঘ. অপারেশন রোয়ারিং লায়ন
৬. ইরান যুদ্ধের প্রতিবাদে ইসরায়েল থেকে স্থায়ীভাবে নিজেদের রাষ্ট্রদূত সরিয়ে নিয়েছে কোন দেশ?
ক. ইতালি
খ. পর্তুগাল
গ. স্পেন
ঘ. ডেনমার্ক
উত্তর: গ. স্পেন
পূবালী ব্যাংক নেবে ১১৫ জন, নিয়োগ পেতে করুন আবেদন৭. আরবি ‘আয়াতুল্লাহ’ (Ayatollah) শব্দের অর্থ কী?
ক. আল্লাহর প্রিয় বান্দা
খ. আল্লাহর নিদর্শন
গ. আল্লাহর নূর
ঘ. আল্লাহর পথে আহ্বানকারী
উত্তর: খ. আল্লাহর নিদর্শন
৮. আইএমএফ (IMF)–এর ‘SDR’ বাস্কেটে বর্তমানে কয়টি মুদ্রা অন্তর্ভুক্ত রয়েছে?
ক. ৩টি
খ. ৪টি
গ. ৫টি
ঘ. ৬টি
উত্তর: গ. ৫টি (বর্তমানে ইউএস ডলার, ইউরো, চায়নিজ ইউয়ান, জাপানিজ ইয়েন ও ব্রিটিশ পাউন্ড স্টার্লিং—এ পাঁচটি মুদ্রা নিয়ে SDR বাস্কেট গঠিত।)
৯. এগমন্ট গ্রুপ মূলত কোন ধরনের সংস্থাগুলোর একটি আন্তর্জাতিক ফোরাম?
ক. আঞ্চলিক উন্নয়ন ব্যাংক
খ. শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থা
গ. আর্থিক গোয়েন্দা ইউনিট (এফআইইউ)
ঘ. আন্তর্জাতিক বাণিজ্যিক ব্যাংক ( আইসিবি)
উত্তর: গ. আর্থিক গোয়েন্দা ইউনিট (এফআইইউ)
পুলিশে কনস্টেবল পদে আবেদন শুরু, আবেদনের নিয়ম ও বাছাইপ্রক্রিয়া যেভাবে১০. জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি পদে বাংলাদেশের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করবে—
ক. গাম্বিয়া
খ. অস্ট্রিয়া
গ. ইন্দোনেশিয়া
ঘ. সাইপ্রাস
উত্তর: ঘ. সাইপ্রাস
১১. জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি পদে বাংলাদেশের মনোনীত প্রার্থী—
ক. খলিলুর রহমান
খ. মো. তৌহিদ হোসেন
গ. শামা ওবায়েদ ইসলাম
ঘ. আসাদ আলম সিয়াম
উত্তর: ক. খলিলুর রহমান
১২. বাংলাদেশ সবচেয়ে বেশি এলএনজি আমদানি করে কোন দেশ থেকে?
ক. ওমান
খ. কুয়েত
গ. সৌদি আরব
ঘ. কাতার
উত্তর: ঘ. কাতার
যে ১০ ব্যাচেলর ডিগ্রির চাহিদা সবচেয়ে বেশি১৩. ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির উদ্বোধন করা হয়—
ক. ১ মার্চ ২০২৬
খ. ১০ মার্চ ২০২৬
গ. ১২ মার্চ ২০২৬
ঘ. ১৮ ফেব্রুয়ারি ২০২৬
উত্তর: খ. ১০ মার্চ ২০২৬
১৪. বাংলাদেশের স্বাধীনতাযুদ্ধে প্রথম কোন জেলাটি শত্রুমুক্ত হয়?
ক. যশোর
খ. ঢাকা
গ. কুমিল্লা
ঘ. সিলেট
উত্তর: ক. যশোর
১৫. ত্রয়োদশ জাতীয় সংসদে স্পিকার নির্বাচিত হয়েছেন—
ক. খন্দকার মোশাররফ হোসেন
খ. মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ
গ. আবদুল মঈন খান
ঘ. নূরুল ইসলাম (মনি)
উত্তর: খ. মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ