শরীয়তপুরে গভীর রাতে বঙ্গবন্ধুর জন্মদিন উদ্যাপনের ভিডিও ফেসবুকে
· Prothom Alo

শরীয়তপুরের তিনটি স্থানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন উদ্যাপনের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের নেতা–কর্মীরা কেক কেটে, মোমবাতি জ্বালিয়ে, সড়কে দাঁড়িয়ে স্লোগান দিয়েছেন—এমন কিছু ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়েছে। ছাত্রলীগের ভেরিফায়েড ফেসবুক পেজে এই ভিডিও আজ মঙ্গলবার সকালে প্রকাশ করা হয়েছে।
স্থানীয় সূত্র জানায়, ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর দলের বিভিন্ন স্তরের নেতা–কর্মীরা মামলা ও হামলার শিকার হয়ে আত্মগোপনে চলে যান। অনেকেই কারাগারে যান। এরপর দলটির প্রকাশ্যে দলীয় কর্মসূচি বন্ধ হয়ে যায়। এমন পরিস্থিতির মধ্যে ২০২৪ সালের ১৫ আগস্ট শরীয়তপুর জেলা আওয়ামী লীগের কার্যালয়ে ও জাজিরা উপজেলার সাবেক চেয়ারম্যান মোবারক আলী সিকদারের বাড়িতে শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকী পালন করা হয়। সেই কর্মসূচির পর আর কোনো কর্মসূচি প্রকাশ্যে করতে দেখা যায়নি দলের নেতা-কর্মী ও সমর্থকদের। তবে বিভিন্ন সময়ে রাতের আঁধারে সড়ক অবরোধ, মিছিল ও পোস্টার লাগানোর বিভিন্ন কর্মসূচি করেছেন আত্মগোপনে থাকা নেতা-কর্মীরা।
Visit amunra-online.pl for more information.
নাম প্রকাশ না করার শর্তে আত্মগোপনে থাকা আওয়ামী লীগের এক নেতা বলেন, ‘আমাদের নেতা-কর্মীরা যাঁরা কোনো মামলার আসামি নন, এমন নেতাদের নেতৃত্বে দলীয় বিভিন্ন কর্মসূচি করার পরিকল্পনা আছে। আমরা শান্তিপূর্ণভাবে কর্মসূচি করতে চাই। নির্বাচনের পর জেলা কার্যালয় ও বিভিন্ন ইউনিয়ন কার্যালয় খোলা হয়েছে। ওই সব কার্যালয়ে এখনো কেউ নিয়মিত বসছে না। তবে শিগগিরই আমরা প্রকাশ্যে দলীয় কার্যক্রম চালাব।’
শরীয়তপুর সদরের পালং মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ আলম বলেন, ‘দলীয় কার্যক্রম নিষিদ্ধ কোনো সংগঠন কর্মসূচি করেছে—এমন তথ্য আমাদের কাছে নেই। কিন্তু একটি ভিডিও আমাদের নজরে এসেছে, তার বিষয়ে খোঁজখবর নেওয়া হচ্ছে।’