সিলেটের আখনি বিরিয়ানি রাঁধতে যেসব মসলা লাগবে

· Prothom Alo

ঈদের দিন রাঁধতে পারেন সিলেটের আখনি বিরিয়ানি। রেসিপি দিয়েছেন জেবুন্নেসা বেগম

সিলেটের আখনি বিরিয়ানি

উপকরণ

  • তেল আধা কাপ ও ১ টেবিল চামচ

    Visit xsportfeed.life for more information.

  • আদাবাটা ১ টেবিল চামচ ও আধা চা–চামচ

  • রসুনবাটা ১ চা চামচ ও আধা চা-চামচ

  • পেঁয়াজকুচি আধা কাপ ও সামান্য

  • জিরাগুঁড়া সিকি চা-চামচ

  • টমেটোকুচি আধা কাপ

  • জিরাগুঁড়া ১ টেবিল চামচ

  • ধনেগুঁড়া ১ চা–চামচ

  • লবণ স্বাদমতো

  • শর্ষেবাটা ১ টেবিল চামচ

  • বাদামবাটা ১ টেবিল চামচ

  • পাঁচফোড়নবাটা ১ চা-চামচ

  • টক দই ২ টেবিল চামচ

  • গরুর মাংস ৭৫০ গ্রাম

  • গোটা জিরা ১ টেবিল চামচ

  • গোটা মেথি আধা চা–চামচ

  • বড় এলাচি ২টি, লবঙ্গ কয়েকটি

  • ছোট এলাচি কয়েকটি

  • দারুচিনি কয়েক টুকরা

  • তেজপাতা কয়েকটি

  • পোলাও চাল ১ কাপ

  • কাঁচা মরিচ ৭-৮টি

  • গাজর ছোট টুকরা আধা কাপ

  • সবুজ মটরশুঁটি আধা কাপ

  • গরম পানি ৩ কাপ, বিরিয়ানি মসলা আধা চা–চামচ (এলাচি, দারুচিনি, লবঙ্গ, বড় এলাচি ও কাবাব মসলা), কালো গোলমরিচ আধা চা–চামচ।

প্রণালি

  • প্রথমে কড়াইয়ে আধা কাপ তেল গরম করে নিন।

  • তাতে আদাবাটা ও রসুনবাটা ভেজে নিন। এরপর আধা কাপ পেঁয়াজকুচি ও জিরাগুঁড়া দিয়ে ভাজুন।

  • পেঁয়াজ হালকা বাদামি হলে টমেটোকুচি দিন। তারপর জিরাগুঁড়া, ধনেগুঁড়া, লবণ, শর্ষেবাটা, বাদামবাটা, টক দই ও পাঁচফোড়নবাটা সামান্য পানি দিয়ে কষান।

  • মসলা কষে এলে মাংস দিয়ে নাড়ুন। মাঝারি আঁচে ঢেকে মাংস সেদ্ধ করুন। প্রয়োজনে সামান্য গরম পানি দিতে পারেন।

  • অন্য একটি পাত্রে ১ টেবিল চামচ তেল গরম করে সামান্য পেঁয়াজকুচি ভেজে নিন। এরপর গোটা জিরা, মেথি, বড় এলাচি, লবঙ্গ, ছোট এলাচি, দারুচিনি ও তেজপাতা দিয়ে হালকা ভেজে নিন।

  • তাতে আধা চা-চামচ আদাবাটা ও আধা চা-চামচ রসুনবাটা দিয়ে নেড়ে পোলাও চাল ঢেলে দিন।

  • চালের সঙ্গে কাঁচা মরিচ, গাজর ও সবুজ মটরশুঁটি মিশিয়ে নেড়ে নিন। এবার তিন কাপ গরম পানি দিন।

  • পানি কিছুটা শুকিয়ে এলে বিরিয়ানি মসলা, কালো গোলমরিচ ও রান্না করা মাংস দিয়ে ঢেকে দিন। অল্প আঁচে আরও ১০ মিনিট দমে রাখুন।

নারীদের ট্রাভেল গ্রুপগুলো ঈদের ছুটিতে যাচ্ছে শ্রীমঙ্গল, কুয়াকাটা, বান্দরবানে, যেতে পারেন আপনিও

Read full story at source