গ্রোক চ্যাটবটের সক্ষমতা বাড়াতে আর্থিক খাতের লোকবল নিয়োগ দিচ্ছে এক্সএআই
· Prothom Alo
তাৎক্ষণিকভাবে অনলাইন তথ্য অনুসন্ধান ও সামাজিক যোগাযোগমাধ্যম বিশ্লেষণের ক্ষমতা থাকায় বেশ জনপ্রিয়তা পেয়েছে ইলন মাস্কের কৃত্রিম বুদ্ধিমত্তা প্রতিষ্ঠান এক্সএআইয়ের তৈরি গ্রোক চ্যাটবট। তাই নিয়মিত গ্রোক চ্যাটবট ব্যবহার করেন অনেকেই। এবার গ্রোক চ্যাটবটের আর্থিক কৌশলগত সক্ষমতা বাড়াতে ব্যাংকারসহ আর্থিক খাতের লোকবল নিয়োগ দিচ্ছে এক্সএআই।
Visit lebandit.lat for more information.
নতুন এ উদ্যোগের আওতায় এরই মধ্যে ডেটা অ্যানোটেশন টিম গঠন করছে এক্সএআই। এই দলে আর্থিক খাতের পেশাজীবীরা কাজ করবেন। তাঁদের মাধ্যমে গ্রোককে জটিল আর্থিক মডেলিং কাজ, যেমন ঋণ বিতরণ, বিনিয়োগ ও ঋণ পাওয়ার জন্য সম্পত্তি বন্ধক দেওয়ার পদ্ধতি সম্পর্কে প্রশিক্ষণ দেওয়া হবে। নতুন এ উদ্যোগের আওতায় এক্সএআই গ্রোককে এমনভাবে উন্নত করতে চায়, যাতে এটি বিনিয়োগ পেশাজীবীদের জন্য কার্যকর একটি টুল হয়ে উঠতে পারে।
এ উদ্যোগটি বৃহত্তর শিল্পপ্রবণতার সঙ্গেও সামঞ্জস্যপূর্ণ। প্রতিদ্বন্দ্বী প্রতিষ্ঠান, যেমন ওপেনএআই ও অ্যানথ্রপিক ইতিমধ্যে বাজার বিশ্লেষণ, ইনভেস্টমেন্ট মেমো প্রস্তুত এবং অন্যান্য আর্থিক কর্মপ্রবাহ সহজ করতে এআই টুল চালু করেছে।
গত মাসে এক্সএআই স্পেসএক্সের সঙ্গে একীভূত হয়েছে। তবে ব্যবসায়িক গ্রাহক সংগ্রহের ক্ষেত্রে প্রতিষ্ঠানটি এখনো প্রতিদ্বন্দ্বীদের তুলনায় পিছিয়ে রয়েছে। এখন পর্যন্ত এর আয়ের বড় অংশ এসেছে মাস্কের অন্যান্য উদ্যোগ, যেমন টেসলা ও স্পেসএক্স থেকে।
সূত্র: টাইমস অব ইন্ডিয়া