নিশোর অভিনয়কে ‘আউটস্ট্যান্ডিং’ বললেন চঞ্চল চৌধুরী
· Prothom Alo

‘দম’ সিনেমায় অভিনয়ের জন্য আফরান নিশোকে প্রশংসায় ভাসালেন চঞ্চল চৌধুরী, তিনিও সিনেমাটিতে অভিনয় করেছেন।
আজ বিকেলে স্টার সিনেপ্লেক্সের বসুন্ধরা সিটি শপিং মল শাখায় সিনেমাটি দেখতে এসে সাংবাদিকদের সামনে আসেন চঞ্চল চৌধুরী।
‘দম’ সিনেমার মূল চরিত্রে অভিনয় করেছেন নিশো। তাঁকে নিয়ে চঞ্চল চৌধুরী বললেন, ‘“দম”-এর গল্পটা নিয়ে যদি বলি, এটা নিশোর গল্প। নিশোর অভিনয় নিয়ে যদি বলি বা প্রস্তুতি অথবা ও যেটা করেছে, সেটা আউটস্ট্যান্ডিং।’
রেদওয়ান রনি পরিচালিত সিনেমাটি গতকাল শনিবার পবিত্র ঈদুল ফিতরে মুক্তি পেয়েছে।
সিনেমার গল্প নিয়ে চঞ্চল চৌধুরীর ভাষ্য, ‘দম’-এর গল্পটা হচ্ছে, একজন মানুষ এমন একটা সংকটে পড়ে, যেটি তাঁর জীবন–মরণের প্রশ্ন। সে রকম একটা জায়গা থেকে সে কীভাবে ফিরে আসে কিংবা আদৌ আসে কি না, সেটাই গল্প।
Visit newsbetsport.bond for more information.
‘দম’–এর ফার্স্ট লুকে চঞ্চল চৌধুরী। চরকির সৌজন্যেচঞ্চল চৌধুরী বলেন, ‘সেই চরিত্রে অভিনয় করার জন্য যে প্রস্তুতি, নিশোর সেটা রয়েছে। আমি যে চরিত্রে অভিনয় করেছি, সেটার একটা প্রস্তুতি আছে। “দম” বেঁচে থাকার গল্প, প্রেরণার গল্প, শক্তি জোগানোর গল্প। আমরা অনেক সময় থেমে যাই। এটা না থামার গল্প। সেই গল্পে কষ্ট আছে, ভালোবাসা আছে। আনন্দ আছে। বাস্তবতার সঙ্গে মিলিয়ে করা হয়েছে। এ রকম ঘটনা নানা সময় আমাদের জীবনেও আসে।’
‘দম’ দেখতে ভিড়, দর্শকেরা কী বলছেন?সিনেমায় নিজের চরিত্র নিয়ে চঞ্চল বলেন, ‘আমি মজার একটি চরিত্রে অভিনয় করেছি, দর্শকদের মেন্টাল রিলিফ দেওয়ার জন্য। কষ্টের জায়গা থেকে কিছু কিছু দৃশ্য হাসিমুখে দেখবেন।’
‘দম’–এর ফার্স্ট লুকে আফরান নিশো। চরকির সৌজন্যেএ সময় সিনেমাটির প্রযোজক শাহরিয়ার শাকিল জানান, সিনেমাটির শো বেড়েছে। হাউসফুল যাচ্ছে। তিনি আশা করেছেন যে সামনে আরও শো বাড়বে।
সিনেমাটি আপাতত মাল্টিপ্লেক্সে মুক্তি পেয়েছে। সপ্তাহ দুই থেকে তিনেক পর সিঙ্গেল স্ক্রিনে মুক্তি পাবে।