চীনের উপপররাষ্ট্রমন্ত্রীর ঢাকা সফর স্থগিত

· Prothom Alo

চীনের উপপররাষ্ট্রমন্ত্রী সুন ওয়েইডংয়

চীনের উপপররাষ্ট্রমন্ত্রী সুন ওয়েইডংয়ের নির্ধারিত বাংলাদেশ সফর স্থগিত হয়েছে। দুই দেশের পররাষ্ট্রসচিবদের ১৪তম বৈঠকে যোগ দিতে আগামী ২ এপ্রিল তাঁর তিন দিনের সফরে ঢাকায় আসার কথা ছিল।

Visit freshyourfeel.com for more information.

রোববার বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক দায়িত্বশীল কর্মকর্তা চীনের উপপররাষ্ট্রমন্ত্রীর সফর স্থগিতের বিষয়টি প্রথম আলোকে নিশ্চিত করেন।

কূটনৈতিক সূত্রে জানা গেছে, বিকেলে বেইজিং থেকে ঢাকায় জানানো হয়, উপপররাষ্ট্রমন্ত্রী সুন ওয়েইডংকে পূর্ণাঙ্গ মন্ত্রী করা হয়েছে। ফলে আগামী ৩ এপ্রিল অনুষ্ঠেয় পররাষ্ট্রসচিব পর্যায়ের বৈঠকে তিনি অংশ নিতে পারবেন না। এই পরিস্থিতিতে দুই দেশ বিকেলে পররাষ্ট্রসচিবদের বৈঠকটি স্থগিতের সিদ্ধান্ত নেয়।

প্রসঙ্গত, দ্বিপক্ষীয় সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে আলোচনার জন্য সুন ওয়েইডংয়ের বাংলাদেশ সফরের কথা ছিল।

খসড়া সূচি অনুযায়ী সুন ওয়েইডং আগামী ২ এপ্রিল রাতে কলম্বো থেকে ঢাকায় আসার কথা ছিল। ৩ এপ্রিল পররাষ্ট্রসচিব পর্যায়ের বৈঠকে অংশ নেওয়ার পাশাপাশি তাঁর পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাতের সূচি ঠিক হয়েছিল। আর ৪ এপ্রিল দুপুরে ঢাকা ছাড়ার আগে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করার কথা ছিল সুন ওয়েইডংয়ের।  

২০২৪ সালের জুনে দুই দেশের পররাষ্ট্রসচিব পর্যায়ের শেষ বৈঠকটি অনুষ্ঠিত হয়েছিল বেইজিংয়ে।

Read full story at source