লেবাননে হিজবুল্লাহর সঙ্গে লড়াইয়ে দখলদার ইসরায়েলি বাহিনীর চার ৪ সেনা নিহত

· Prothom Alo

দক্ষিণ লেবাননে গতকাল সোমবার হিজবুল্লাহর সঙ্গে লড়াইয়ের সময় দখলদার ইসরায়েলি বাহিনীর চার সেনা নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও দুজন। ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) সেনাসদস্যদের হতাহতের এই সংখ্যা নিশ্চিত করেছে।

Visit amunra-opinie.pl for more information.

আইডিএফ নিহত তিন সেনার নাম প্রকাশ করেছে। তাঁরা হলেন ক্যাপ্টেন নোয়াম মাদমনি (২২), স্টাফ সার্জেন্ট বেন কোহেন (২১) এবং স্টাফ সার্জেন্ট ম্যাক্সিম এনটিস (২১)।

হিজবুল্লাহর ড্রোন হামলায় আহত ইসরায়েলি সেনা কর্মকর্তার মৃত্যু

তাঁরা তিনজনই নাহাল ব্রিগেডের গোয়েন্দা ইউনিটে দায়িত্বরত ছিলেন।
নিহত চতুর্থ সেনার নাম পরে প্রকাশ করা হবে বলে জানিয়েছে ইসরায়েলি বাহিনী।

আরেক সেনা গুরুতর আহত হয়েছেন। এ ছাড়া এ ঘটনায় একজন রিজার্ভ সেনা আহত হয়েছেন।

আইডিএফ–এর ভাষ্য অনুযায়ী, স্থানীয় সময় গতকাল সন্ধ্যা প্রায় সাড়ে ৬টার দিকে দক্ষিণ লেবাননের পশ্চিম সেক্টরে অভিযান চলাকালে নাহাল গোয়েন্দা ইউনিটের সেনারা সশস্ত্র হিজবুল্লাহ যোদ্ধাদের একটি সেলকে লক্ষ্যবস্তু করে। খুব কাছ থেকে সেনাদের সঙ্গে হিজবুল্লাহ যোদ্ধাদের গোলাগুলি হয়, তাঁদের বেশ কয়েকজন আঘাতও পেয়েছেন।

লেবাননে ইসরায়েলের হামলা: হিজবুল্লাহর ঊর্ধ্বতন কর্মকর্তাসহ নিহত ১০, আহত অর্ধশত

আইডিএফের ভাষ্য অনুযায়ী, বন্দুকযুদ্ধে আহত সেনাদের সরিয়ে নেওয়ার সময় হিজবুল্লাহ অপারেটররা সেনাদের দিকে একটি ট্যাংকবিধ্বংসী ক্ষেপণাস্ত্র ছোড়েন, তবে এতে কেউ আহত হয়নি।

আইডিএফ জানিয়েছে, জবাবে ইসরায়েলি বাহিনী ওই এলাকার হিজবুল্লাহ অপারেটরদের বিরুদ্ধে গোলাবর্ষণ ও বিমান হামলা চালিয়েছে।

ফিলিস্তিনের পতাকায় লাথি দেওয়ার সঙ্গে সঙ্গে বিস্ফোরণ, ইসরায়েলি আহত

Read full story at source