গাড়ির জ্বালানি কম, বন্ধ সুদমুক্ত ঋণ
· Prothom Alo

বিদ্যুৎ ও জ্বালানি সংকটে ব্যয় সাশ্রয়ে মন্ত্রিসভা বৃহস্পতিবার কঠোর সিদ্ধান্ত নিয়েছে। প্রধানমন্ত্রী, মন্ত্রীরা গাড়ির জ্বালানি ৩০% কম নেবেন; সরকারি কর্মকর্তাদের গাড়ি কেনার সুদমুক্ত ঋণ বন্ধ। সব সরকারি-বেসরকারি অফিস সকাল ৯টা-৪টা, ব্যাংক ১০টা-৩টা, বিপণিবিতান সন্ধ্যা ৬টায় বন্ধ হবে। তিন মাস আলোকসজ্জা পরিহারসহ সরকারি কেনাকাটা ও অন্যান্য খাতে ৩০-১০০% ব্যয় কমানো হবে। নিবন্ধিত শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য বিনা শুল্কে ইলেকট্রিক বাস আমদানির অনুমোদন দেওয়া হয়।
Visit mwafrika.life for more information.