প্রত্যেক মানুষের জন্য দরকার নিরাপদ পানি
· Prothom Alo

প্রাথমিক বিজ্ঞান: বিস্তৃত উত্তর–প্রশ্ন
প্রিয় প্রাথমিক বৃত্তি পরীক্ষার্থী, প্রাথমিক বিজ্ঞান বিষয়ে বিস্তৃত–উত্তর প্রশ্ন থাকবে ৪টি। সব কটি প্রশ্নের উত্তর করতে হবে। নম্বর থাকবে প্রতিটিতে ৬ করে মোট ২৪।
Visit asg-reflektory.pl for more information.
প্রশ্ন: পরিবেশদূষণ কী? পরিবেশদূষণের দুটি উৎসের নাম লেখো। পরিবেশদূষণের ফলে মানুষ, জীবজন্তু ও পরিবেশের ওপর যে ক্ষতিকর প্রভাব পড়ে, তা উল্লেখ করো।
উত্তর: বেঁচে থাকার জন্য আমরা পরিবেশকে নানাভাবে ব্যবহার করি, ফলে পরিবেশের বিভিন্ন পরিবর্তন ঘটে। এই পরিবর্তন যখন জীবের জন্য ক্ষতিকর হয়, তখন তাকে পরিবেশদূষণ বলে।
পরিবেশদূষণের দুটি উৎসের নাম হলো—বায়ু ও পানি।
পরিবেশদূষণের ফলে মানুষ, জীবজন্তু ও পরিবেশের ওপর যে ক্ষতিকর প্রভাব পড়ে, তা হলো—
১. বায়ুদূষণের কারণে মানুষ ফুসফুসের ক্যানসার, শ্বাসজনিত রোগসহ বিভিন্ন রোগে আক্রান্ত হয়।
২. পানিদূষণের কারণে জলজ প্রাণী মারা যায় এবং পানির খাদ্যশৃঙ্খল নষ্ট হয়।
শিক্ষাপ্রতিষ্ঠানের বিষয়ে সিদ্ধান্ত পরবর্তী মন্ত্রিসভার বৈঠকে, জানালেন শিক্ষামন্ত্রীপ্রশ্ন: নিরাপদ পানি কী? নিরাপদ পানির দুটি উৎসের নাম লেখো। পুকুরের থিতানো পানি কেন পানোপযোগী হবে না—এর কারণ তিনটি বাক্যে লেখো ।
উত্তর: মানুষের জন্য ক্ষতিকর নয়, এমন পানিই হলো নিরাপদ পানি।
নিরাপদ পানির দুটি উত্স হলো—
১. আর্সেনিকমুক্ত নলকূপ ও
২. বৃষ্টি।
ছাঁকন বা থিতানো পদ্ধতিতে পানি শুধু পরিষ্কার করা যায়, জীবাণুমুক্ত করা যায় না। খালি চোখে দেখা যায় না, এমন অনেক রোগ–জীবাণু ও ক্ষতিকর পদার্থ পুকুরের পানিতে মিশে থাকে, যা ধ্বংস করার জন্য ছাঁকন বা থিতানো যথেষ্ট নয়। তাই এ প্রক্রিয়ায় পরিষ্কার করা পানি পানোপযোগী হবে না।
প্রশ্ন: উদ্ভিদের দেহে শতকরা কত ভাগ পানি থাকে? উদ্ভিদের জীবনে পানির গুরুত্ব দুটি বাক্যে লেখো। প্রাণিদেহে পানির তিনটি প্রয়োজনীয়তা লেখো।
উত্তর: উদ্ভিদের দেহে প্রায় ৯০ ভাগ পানি থাকে।
উদ্ভিদের জীবনে পানির দুটি গুরুত্ব হলো—
১. উদ্ভিদ মাটি থেকে পুষ্টি উপাদান সংগ্রহ করে এবং সেই পুষ্টি বিভিন্ন অংশে পরিবহনের জন্য পানি প্রয়োজন।
২. উদ্ভিদ তার খাদ্য তৈরিতেও পানি ব্যবহার করে।
প্রাণিদেহে পানির তিনটি প্রয়োজনীয়তা হলো—
১. প্রাণিদেহের বিভিন্ন অংশে পুষ্টি উপাদান পরিবহনে পানি প্রয়োজন।
২. প্রাণীর খাদ্য পরিপাকে পানি প্রয়োজন।
৩. দেহের স্বাভাবিক তাপমাত্রা বজায় রাখতে পানি প্রয়োজন।
মিজানুর রহমান, শিক্ষক
ধানমন্ডি সরকারি বালক উচ্চবিদ্যালয়, ঢাকা