ময়মনসিংহে হামের লক্ষণ নিয়ে ৯ মাস বয়সী শিশুর মৃত্যু, ভর্তি আরও ২৮ শিশু
· Prothom Alo
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে হামের লক্ষণ নিয়ে ৯ মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। গতকাল সোমবার রাত দুইটার দিকে তার মৃত্যু হয়। আজ মঙ্গলবার সকাল পর্যন্ত হাম ও হামের লক্ষণ নিয়ে হাসপাতালটিতে চিকিৎসাধীন ৮০ শিশু।
শিশুটির নাম রাইয়ান। সে শেরপুরের নকলা উপজেলার খয়রাপাড়া এলাকার রাকিবুল ইসলাম ও মাসুমা আক্তার দম্পতির সন্তান। গত ২৮ মার্চ বেলা সাড়ে ৩টার দিকে হাসপাতালের হাম আইসোলেশন ওয়ার্ডে তাকে ভর্তি করা হয়েছিল।
Visit newsbetting.club for more information.
ময়মনসিংহ মেডিকেলে হামের লক্ষণ নিয়ে ভর্তি আরও ২৪ শিশুগতকাল সোমবার সকাল ৯টা থেকে আজ মঙ্গলবার সকাল ৯টা পর্যন্ত ২৪ ঘণ্টায় হামের লক্ষণ নিয়ে হাসপাতালটিতে নতুন করে আরও ২৮ শিশু ভর্তি হয়েছে। এ সময়ের মধ্যে তাদের হাম আইসোলেশন ওয়ার্ডে ভর্তি করা হয়।
হাসপাতাল সূত্রে জানা যায়, ১৭ মার্চ থেকে আজ সকাল পর্যন্ত হামের লক্ষণ নিয়ে ভর্তি হয়েছে মোট ২৭৬ শিশু। এর মধ্যে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছে ১৮৯ শিশু এবং মৃত্যু হয়েছে ৭ শিশুর। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছেড়েছে ১৯ শিশু।
চলতি বছরের ফেব্রুয়ারি থেকে এক-দুজন করে হামের লক্ষণ নিয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের শিশু বিভাগে ভর্তি হতে শুরু করে। মার্চের মাঝামাঝি থেকে রোগীর সংখ্যা বাড়তে থাকে। রোগীদের চিকিৎসায় হাসপাতালে ৬৪ শয্যাবিশিষ্ট পৃথক আইসোলেশন ওয়ার্ড আছে। সেখানে তিনটি মেডিকেল টিম গঠন করে চিকিৎসা চলছে।
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী পরিচালক (প্রশাসন) মোহাম্মদ মাইনউদ্দিন খান বলেন, হামের লক্ষণ নিয়ে ৯ মাস বয়সী একটি শিশুর মৃত্যু হয়েছে।
ময়মনসিংহ মেডিকেলে হামে আক্রান্ত শিশুর মৃত্যু, চিকিৎসা নিচ্ছে ৬৭ রোগী