টিএমএসএস চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডস’–এ গান গাইলেন তথ্যমন্ত্রী
· Prothom Alo

‘টিএমএসএস চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডস’-এ খালি গলায় গান গেয়ে শোনালেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় বগুড়ার পাঁচ তারকা মানের হোটেল মম ইনে এ আয়োজনে মঞ্চে চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগরের অনুরোধে ‘প্রথম বাংলাদেশ আমার, শেষ বাংলাদেশ, জীবন বাংলাদেশ, আমার মরণ বাংলাদেশ’ গানের অংশবিশেষ গেয়ে শোনান মন্ত্রী।
Visit xsportfeed.life for more information.
তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপনএর আগে উদ্বোধনী অনুষ্ঠানে তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেন, ‘সংগীত হচ্ছে যেকোনো ধরনের সুকুমারবৃত্তিকে প্রবাহিত করার সবচেয়ে শক্তিশালী মাধ্যম। মানুষের অনুভূতি প্রকাশ করার এই একটি মাধ্যম যা দিয়ে অপরাধের কোনো ভাষার বিনিময় করা যায় না। এটা একমাত্র বিনিময় করা যায়, মানুষ প্রকৃতি থেকে যে সুকুমারবৃত্তি পেয়েছে, শুধু সেই সংগীতের মাধ্যমে।’
বগুড়ায় তারকাদের মিলনমেলা, সন্ধ্যায় ‘চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডস’মন্ত্রী আরও বলেন, ‘প্রকৃতিপ্রদত্ত এই সুকুমারবৃত্তিগুলো যাঁদের মাধ্যমে প্রবাহিত হয়, তাঁরা আমাদের জাতীয় সম্পদ। চ্যানেল আই একমাত্র প্রতিষ্ঠান, এই ক্ষেত্রের গুরুত্ব সঠিকভাবে বুঝতে পেরেছে এবং অ্যাওয়ার্ড প্রদানের মাধ্যমে সংগীত অঙ্গনের মানুষদের পৃষ্ঠপোষকতা দিয়ে যাচ্ছে। চ্যানেল আইয়ের এই উদ্যোগের মাধ্যমে শিল্পীসমাজ যেমন অনুপ্রাণিত, তেমনি দেশের সাধারণ মানুষও চ্যানেল আইয়ের প্রতি কৃতজ্ঞ। আমাদের সভ্যতার এই অংশটুকু তারা প্রজ্বলিত করে রেখেছে।’
‘টিএমএসএস চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডস ২০২৫’-এ আজীবন সম্মাননা দেওয়া হয়েছে সংগীতশিল্পী রুমানা মোর্শেদ কনকচাঁপাকেউদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর, টেলিভিশন ব্যক্তিত্ব শাইখ সিরাজ, প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের চেয়ারম্যান স্বাধীনতা পদকপ্রাপ্ত মুকিত মজুমদার, টিএমএসএসএর নির্বাহী পরিচালক হোসনে আরা বেগমসহ অনেকে।
অনুষ্ঠানে আজীবন সম্মাননাসহ মোট ১৯টি বিভাগে পুরস্কার দেওয়া হয়েছে। সংগীতে অবদানের স্বীকৃতিস্বরূপ আজীবন সম্মাননা পেয়েছেন কনকচাঁপা। বিশেষ সম্মাননায় ভূষিত হয়েছেন লোকসংগীতশিল্পী কাঙালিনী সুফিয়া।