বিজ্ঞান চর্চায় দীপ্ত ষাট
· Prothom Alo

বাংলাদেশে স্কুল পর্যায়ে বিজ্ঞানচর্চার এক গৌরবময় মাইলফলক উদযাপিত হচ্ছে চলতি বছর। গ্রেগরিয়ান সায়েন্স ক্লাব প্রতিষ্ঠার ৬০ বছর পূর্ণ করছে। ছয় দশকের এই দীর্ঘ পথচলায় ক্লাবটি নবীন প্রজন্মের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও উদ্ভাবনী চিন্তার বিকাশে অনন্য ভূমিকা রেখে চলেছে।
Visit h-doctor.club for more information.
১৯৫৭ সালে এই স্কুলেই বসেছিল প্রথম বিজ্ঞানমেলা। তা প্রাতিষ্ঠানিক রূপ পায় ১৯৬৬-৬৭ সালে, দ্য সায়েন্স ক্লাব গঠনের মাধ্যমে। আজ সেই ক্লাব গ্রেগরিয়ান সায়েন্স ক্লাব নামে পরিচিত।
এই দীর্ঘ সময়ে ক্লাবটি শিক্ষার্থীদের শুধু বইয়ের বিজ্ঞান নয়, বরং হাতে-কলমে বিজ্ঞান শেখার সুযোগ করে দিয়েছে। ১৯৮৩-৮৪ সালে যখন বিজ্ঞানমেলা ক্লাবের অধীনে এল, তখন এর পরিধি আরও বেড়ে যায়। খুদে বিজ্ঞানীদের উদ্ভাবনী চিন্তা ও গবেষণার এক বড় প্ল্যাটফর্মে পরিণত হয় এই ক্লাব।
ষাট বছরের এই পথচলা উদযাপন করতে আগামী ১১ এপ্রিল, শনিবার বসছে বিশেষ বিজ্ঞানমেলা। এই মেলায় বর্তমান শিক্ষার্থীদের পাশাপাশি অংশ নেবেন প্রাক্তন গ্রেগরিয়ানরাও। মেধা ও সৃজনশীলতার এই ধারা নতুন প্রজন্মকে বিজ্ঞানের পথে চলতে আরও উৎসাহ দেবে।
বাংলাদেশ এআই অলিম্পিয়াডের নিবন্ধন আবার শুরু