স্কুলশিক্ষার্থীদের নিয়ে ঝালকাঠি বন্ধুসভার পাঠচক্রের আসর

· Prothom Alo

পয়লা বৈশাখ বাংলা সনের প্রথম দিন। দিনটি বাংলাদেশে বাংলা নববর্ষ হিসেবে উদ্‌যাপিত হয়। এটি বাঙালির একটি সর্বজনীন লোক উৎসব। আনন্দঘন পরিবেশে বরণ করে নেওয়া হয় নতুন বছরকে। কল্যাণ ও নতুন জীবনের প্রতীক হলো নববর্ষ। অতীতের ভুলত্রুটি ও ব্যর্থতার গ্লানি ভুলে নতুন করে সুখ-শান্তি ও সমৃদ্ধি কামনায় উদ্‌যাপিত হয় বাংলা নববর্ষ।

বাংলা নববর্ষের ইতিহাস, সংস্কৃতি ও দেশপ্রেম নিয়ে পাঠচক্রের আসর করেছে ঝালকাঠি বন্ধুসভা। ৯ এপ্রিল দুপুরে পৌর আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের হলরুমে এটি অনুষ্ঠিত হয়। এতে বন্ধুসভার সদস্যদের পাশাপাশি বিদ্যালয়ের অষ্টম ও নবম শ্রেণির ৪০ শিক্ষার্থী অংশগ্রহণ করে।

Visit chickenroadslot.lat for more information.

ঝালকাঠি বন্ধুসভার পাঠচক্রের আসর।

পাঠচক্রে পয়লা বৈশাখ ও বাংলা নববর্ষ নিয়ে আলোচনায় অংশ নেয় শিক্ষার্থীরা। তাদের মধ্যে তিনজনকে সেরা আলোচক হিসেবে বই উপহার দেওয়া হয়। তারা হলো সুজানা আক্তার, তাজরি ইসলাম ও মো. আবদুল্লাহ।

ঝালকাঠি বন্ধুসভার সভাপতি শাকিল হাওলাদারের সভাপতিত্বে পাঠচক্রে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাজী মো. আবদুর সবুর। অন্যদের মধ্যে ছিলেন উপদেষ্টা ও কবি মু. আল আমীন বাকলাই, উপদেষ্টা ও শিক্ষক হামিদা খানম, সাবেক সাধারণ সম্পাদক প্রশান্ত দাশ, বর্তমান সাধারণ সম্পাদক রাহাত মাঝি, সাংগঠনিক সম্পাদক রোহান বিন নাসির, প্রচার সম্পাদক শাহরিয়ার ইসলাম, ত্রাণ ও দুর্যোগ সম্পাদক শাহিন আলম, কার্যনির্বাহী সদস্য শাহরিয়া পাপনসহ অন্য বন্ধুরা।

Read full story at source