বর্ষবরণ উপলক্ষে গাজীপুর বন্ধুসভার সাংগঠনিক বৈঠক

· Prothom Alo

বাংলা বর্ষবরণ উপলক্ষে বিশেষ সাংগঠনিক বৈঠক করেছে গাজীপুর বন্ধুসভা। ৯ এপ্রিল বিকেলে ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ডুয়েট) ক্যাম্পাসে এটি অনুষ্ঠিত হয়।

Visit bettingx.club for more information.

বৈঠকে নববর্ষ উদ্‌যাপনকে সামনে রেখে বিভিন্ন কর্মপরিকল্পনা গ্রহণ এবং সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল ও কার্যকর করার বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। বন্ধুদের মতামতের ভিত্তিতে দায়িত্ব বণ্টন করা হয়।

বন্ধুরা বলেন, পয়লা বৈশাখ বাঙালির ঐতিহ্য ও সংস্কৃতির প্রতীক। এ ধরনের আয়োজন তরুণদের মধ্যে সংস্কৃতিচর্চা ও সামাজিক বন্ধনকে আরও দৃঢ় করে।

গাজীপুর বন্ধুসভার সাংগঠনিক বৈঠক

সাধারণ সম্পাদক আরিফ হোসেন বলেন, ‘আমরা চাই একটি সুন্দর, সৃজনশীল ও সবার অংশগ্রহণমূলক বর্ষবরণ আয়োজন করতে। বন্ধুদের সহযোগিতায় এটি অবশ্যই সফল হবে। সংগঠনের প্রতিটি কার্যক্রমকে সুশৃঙ্খলভাবে পরিচালনার জন্য আমরা সবাই মিলে কাজ করছি।’

সভাপতি বাবুল ইসলাম বলেন, ‘নববর্ষ আমাদের নতুনভাবে পথচলার প্রেরণা দেয়। এই আয়োজনের মাধ্যমে আমরা বন্ধুসভার কার্যক্রমকে আরও শক্তিশালী করতে চাই। পরিকল্পিতভাবে কাজ করলে সীমিত সম্পদ দিয়েও একটি সুন্দর আয়োজন করা সম্ভব। সবার সহযোগিতা একান্ত প্রয়োজন।’

সহসভাপতি আশিকুর রহমান খান বলেন, সবার সম্মিলিত প্রচেষ্টায় একটি প্রাণবন্ত আয়োজন সম্ভব। প্রত্যেকে নিজ নিজ দায়িত্ব সঠিকভাবে পালন করলে অনুষ্ঠানটি সফল হবে।

বৈঠক শেষে গাজীপুর বন্ধুসভার বন্ধুরা

পাঠাগার ও পাঠচক্র সম্পাদক জাহাঙ্গীর আলম বলেন, এ ধরনের আয়োজন শুধু আনন্দ নয়, এটি জ্ঞানচর্চা ও সাংস্কৃতিক বিকাশের একটি গুরুত্বপূর্ণ মাধ্যম।

বন্ধু স্মৃতি আক্তার বলেন, ‘বন্ধুসভার প্রতিটি আয়োজন আমাদের মধ্যে ঐক্য ও বন্ধুত্বকে আরও দৃঢ় করে। সবাই মিলে একটি স্মরণীয় আয়োজন করতে চাই।’

বৈঠকে আরও উপস্থিত ছিলেন অর্থ সম্পাদক সামিউল ইসলাম, দপ্তর সম্পাদক মারুফুল আহমেদ, পাঠাগার ও পাঠচক্র সম্পাদক জাহাঙ্গীর আলম, স্বাস্থ্য ও ক্রীড়া সম্পাদক ইতিহাস সরকার, পরিবেশ ও সমাজকল্যাণ সম্পাদক আলাউদ্দিন ইমু, মুক্তিযুদ্ধ ও গবেষণা সম্পাদক তামিম মল্লিক, তথ্য ও যোগাযোগপ্রযুক্তি সম্পাদক ইসমাইল হোসেন, ম্যাগাজিন সম্পাদক বিজয় মিয়া, বইমেলা সম্পাদক হিরু মিয়া, বন্ধু ফাতেমা আক্তার, আফরিন জাহান, মাহমুদুল হাসান, মিম আক্তার, জান্নাতুল ফেরদৌস, লামিয়া আক্তার, তাসমিয়া, বৃষ্টি ইসলামসহ অনেকে।

Read full story at source