বিজেপি ক্ষমতায় আসার পর দার্জিলিং সমস্যার সমাধান করা হবে: অমিত শাহ
· Prothom Alo

পশ্চিমবঙ্গের রাজ্য বিধানসভার নির্বাচনে জিতে বিজেপি ক্ষমতায় এলে দার্জিলিং সংকটের সমাধান করা হবে বলে জানিয়েছেন দলটির নেতা ও ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তিনি বলেছেন, ‘আমরা চাই দার্জিলিংয়ে গুর্খাদের সমস্যার সমাধান হোক। বিজেপি ক্ষমতায় এলে গুর্খাদের সমস্যার নিশ্চিত সমাধান হবেই।’
Visit goldparty.lat for more information.
দলের প্রার্থীদের জন্য নির্বাচনী প্রচারে আজ বুধবার সকালে পশ্চিমবঙ্গের পার্বত্য জেলা দার্জিলিংয়ে আয়োজিত জনসভায় যোগ দেওয়ার কথা ছিল অমিত শাহর। তিনি শিলিগুড়ির বাগডোগরা বিমানবন্দরে এসে পৌঁছালেও সেখান থেকে খারাপ আবহাওয়ার কারণে আর দার্জিলিংয়ের জনসভাস্থল লেবংয়ে যেতে পারেননি। পরে মালদা ফিরে গিয়ে ভার্চ্যুয়ালি এ কথা বলেন অমিত শাহ।
গুর্খা সংকটের জন্য পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে দায়ী করে অমিত শাহ আরও বলেন, ‘মমতাদি চান না পাহাড়ের সমস্যার সমাধান হোক। তাই বলছি, ক্ষমতায় আসার পর আমাদের সরকারের প্রধান কাজ হবে গুর্খাদের সমস্যার সমাধান করা। গুর্খাদের বিরুদ্ধে দায়ের করা সব মামলা বিজেপি সরকার গড়ার পর তুলে নেওয়া হবে।’
অমিত শাহ বলেন, ‘দার্জিলিং সমস্যা সমাধানের জন্য আমি তিনবার মুখ্যমন্ত্রী মমতাদিকে আমন্ত্রণ জানাই দিল্লিতে এসে এই সমস্যা নিয়ে বৈঠক করার। তাতে সায় দেননি মমতাদি। এমনকি আমি নিজেও এই সমস্যা সমাধানের লক্ষ্যে কলকাতায় এসে বৈঠক করার প্রস্তাব দিলেও দিদি তাতেও সময় দেননি। তাই এবার আমরা ক্ষমতায় এলে দার্জিলিং সমস্যার সমাধান করার উদ্যোগ নেব। সমাধান করেও দেব।’
অমিত শাহ বলেন, তিনি আবার ২১ এপ্রিল দার্জিলিংয়ের সুকনায় ভোটের প্রচারে আসবেন।
অমিত শাহ এরপর জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে বিজেপির আয়োজিত জনসভায় যোগ দেন। তিনি বলেন, ‘ত্রিপুরা, আসাম ও বিহারের মতো বিজেপির সরকার গড়ুন। আমরাই খুঁজে নেব তৃণমূলের গুন্ডাদের।’
তৃণমূলের নেতাদের গাড়ি তল্লাশি হলে প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর গাড়িতে নয় কেন: মমতা
পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন উপলক্ষে তৃণমূল কংগ্রেসের জনসভায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। উত্তর দিনাজপুর, পশ্চিমবঙ্গ, ভারত। ১৫ এপ্রিল ২০২৬আজ উত্তর দিনাজপুরের ইসলামপুরে তৃণমূল কংগ্রেস আয়োজিত জনসভায় অংশ নেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে তিনি বলেন, তৃণমূলের নেতাদের গাড়ি যদি তল্লাশি হয়, তবে কেন প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর গাড়ির তল্লাশি হবে না? কেন তল্লাশি হবে না কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনীর গাড়িও? আমার গাড়িও তল্লাশি হোক।
মমতা এ কথাও বলেন, ‘দমদম বিমানবন্দরেও আমার গাড়ির কাছে এসেছিল কেন্দ্রীয় বাহিনী। আমি বললাম চেক করো, চেক করো। আমি চাই আমার গাড়িতেও তল্লাশি হোক।’
মমতার অভিযোগ, কেন্দ্রীয় মন্ত্রীরা টাকা নিয়ে আসছেন কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনীর গাড়িতে।
মমতা বলেন, ‘আমাদের সরকারের লক্ষ্মীর ভান্ডার প্রকল্পটি আজীবন চলবে। কখনো মা-বোনেরা বঞ্চিত হবেন না। বেকার যুবকদের বেকার ভাতাও চলবে। বেকারদের এবার থেকে চাকরিরও ব্যবস্থা করে দেবে সরকার।’
মমতা বলেন, ‘বিজেপি টাকার ভান্ডার নিয়ে ময়দানে নেমেছে। ওরা দিল্লি থেকে টাকার হুন্ডি নিয়ে ভোটের প্রচারে নেমেছে। আমাদের লড়াই আইনকানুন ছাড়া সব ক্ষমতার বিরুদ্ধে। নির্বাচনের পর ওরা বুলডোজার নিয়ে আসবে। আর আপনাদের দেশ থেকে তাড়িয়ে দেবে। সাবধান ওদের থেকে।’
মমতা সতর্ক করে বলেন, ‘তৃণমূলের একজন গ্রেপ্তার হলে মনে রাখবেন, আপনাদের হাজার জন গ্রেপ্তার হবেন।’
মমতা ইসলামপুরের সভা শেষ করে শিলিগুড়ি ও মালেতে দুটি পৃথক রোড শোতে অংশ নেন।