মেসিদের লিগে যাওয়া নিয়ে যা বললেন নেইমার

· Prothom Alo

লিওনেল মেসির কারণে মেজর লিগ সকারের (এমএলএস) জনপ্রিয়তা এখন ঊর্ধ্বমুখী। মেসি ছাড়াও লুইস সুয়ারেজ, টমাস মুলার ও সন হিউং-মিনের মতো তারকাদের উপস্থিতি নতুন রঙে রাঙিয়েছে লিগটিকে। অনেক দিন ধরে নেইমারেরও এই লিগে যোগ দেওয়ার খবর শোনা যাচ্ছে। বিষয়টি নিয়ে সম্প্রতি আবারও নতুন করে কথা বলেছেন ব্রাজিল তারকা। যদিও এমএলএসের ক্লাবে যোগ দেওয়ার গুঞ্জন নিয়ে সরাসরি কোনো উত্তর দেননি নেইমার।

Visit h-doctor.club for more information.

গুঞ্জন আছে, সান্তোস ছেড়ে নেইমার যুক্তরাষ্ট্রের ক্লাব এফসি সিনসিনাটিতে যেতে পারেন, যেখানে তাঁর সঙ্গে নিয়মিত প্রতিদ্বন্দ্বিতা হবে দুই বন্ধু মেসি-সুয়ারেজের সঙ্গে। বিষয়টি নিয়ে গত বৃহস্পতিবার ইএসপিএনকে দেওয়া সাক্ষাৎকারে নেইমার বলেছেন, ‘সত্যি বলতে, আমি এখনো কিছুই জানি না।’

নেইমার জানান, শৈশবের ক্লাব সান্তোসের সঙ্গে বর্তমান চুক্তির মেয়াদ শেষ হওয়া পর্যন্ত তিনি সেখানেই থাকতে চান। এ চুক্তির মেয়াদ শেষ হবে চলতি বছরের শেষ দিকে। নেইমারের ভাষায়, ‘এ বছরের শেষ পর্যন্ত সান্তোসের সঙ্গে আমার চুক্তি আছে এবং আমি সেটি পূর্ণ করতে চাই।’

নেইমারের দুঃখ: আমারও খারাপ লাগে, ব্যথা পাই, মন খারাপ নিয়ে ঘুম থেকে উঠি

২০২৫ সালে সান্তোসে দ্বিতীয় মেয়াদে যোগ দেন নেইমার। ২০০৯ সালে এ ক্লাবেই তাঁর ক্যারিয়ার শুরু হয়। ২০১৩ সাল পর্যন্ত সেখানে থেকে নেইমার যোগ দেন বার্সেলোনায়। এরপর পিএসজি ও আল হিলাল ঘুরে আবার সান্তোসে ফিরেছেন ৩৪ বছর বয়সী এই ফরোয়ার্ড।

দুই বন্ধু নেইমার ও মেসি যখন সতীর্থ ছিলেন

নেইমার ২০১৩ সাল থেকেই ব্রাজিল জাতীয় দলে নিয়মিত মুখ ছিলেন। তবে ২০২৩ সালের অক্টোবর থেকে হাঁটুর চোট ও ফিটনেস সমস্যায় আর দেশের হয়ে খেলা হয়নি তাঁর।

তবে নেইমার এখন উন্মুখ হয়ে আছেন জুনে উত্তর আমেরিকায় হতে যাওয়া বিশ্বকাপে খেলতে। বিশ্বকাপ দলে তাঁর অন্তর্ভুক্তি নিয়ে এখনো চূড়ান্ত কোনো সিদ্ধান্ত জানাননি ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তি।

নেইমারকে বিশ্বকাপ দলে রাখা নিয়ে আনচেলত্তির সঙ্গে আলোচনা ব্রাজিল প্রেসিডেন্টের

ব্রাজিলের সিরি ‘আ’ লিগে সান্তোসের অধিনায়ক নেইমার ২০২৬ সালে হাঁটুর চোটের কারণে মাত্র ৮টি ম্যাচ খেলতে পেরেছেন। ৪ গোল করার পাশাপাশি ৩টি গোলও সতীর্থদের দিয়ে করিয়েছেন নেইমার।

চলতি মাসের শুরুর দিকে বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, নেইমারকে চলতি গ্রীষ্মেই মেজর লিগ সকারে নিতে সম্ভাব্য উপায় খুঁজছে এফসি সিনসিনাটি কর্তৃপক্ষ।

Read full story at source