অস্ট্রেলিয়ায় গ্র্যাজুয়েট রিসার্চ স্কলারশিপে ৬০০ বৃত্তি, বিনা মূল্যে স্নাতকোত্তর ও পিএইচডি

· Prothom Alo

আন্তর্জাতিক শিক্ষার্থীদের অন্যতম জনপ্রিয় গন্তব্য অস্ট্রেলিয়া। সরকারি-বেসরকারি নানা বৃত্তি নিয়ে অনেক বাংলাদেশি শিক্ষার্থী অস্ট্রেলিয়ায় পড়াশোনা করছেন। দেশটির বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে নিজস্ব শিক্ষাবৃত্তি আছে। তেমনই একটি স্কলারশিপ ‘গ্র্যাজুয়েট রিসার্চ স্কলারশিপ’। এটি দেশটির মেলবোর্ন বিশ্ববিদ্যালয় দেয় বিদেশি শিক্ষার্থীদের।

এ স্কলারশিপের আওতায় বিদেশি শিক্ষার্থীদের বিনা মূল্যে স্নাতকোত্তর এবং পিএইচডিতে পড়ার সুযোগ দিচ্ছে অস্ট্রেলিয়ার বিশ্ববিদ্যালয়টি। বাংলাদেশসহ যেকোনো দেশের শিক্ষার্থীরা এ স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন। ১৮৫৩ সালে প্রতিষ্ঠিত হয় মেলবোর্ন বিশ্ববিদ্যালয়। অস্ট্রেলিয়ার মেলবোর্নে অবস্থিত এটি একটি পাবলিক রিসার্চ ইনস্টিটিউট। এর মূল ক্যাম্পাসটি পার্কভিলে অবস্থিত।

Visit turconews.click for more information.

সকালে নাকি রাতে, কখন পড়লে উপকার বেশি

সুযোগ-সুবিধা-

  • সম্পূর্ণ টিউশন ফি প্রদান করবে;

  • প্রতি বছর আবাসন ভাতা হিসেবে ৩৯,৫০০ মার্কিন ডলার (বাংলাদেশি টাকায় ৩৪ লাখ ৫৬ হাজার ২২৯ টাকা, ১৫ এপ্রিল বিকেল হিবেসে) দেবে;

  • আন্তর্জাতিক শিক্ষার্থীদের স্থানান্তর অনুদান হিসেবে ৩০০০ ডলার দেবে;

  • স্বাস্থ্য বিমা প্রদান করবে।

স্কলারশিপের সংখ্যা—

ইউনিভার্সিটি অব মেলবোর্ন গ্র্যাজুয়েট রিসার্চ স্কলারশিপসের আওতায় ৬০০টি স্কলারশিপ দেয়। স্কলারশিপগুলো দেশীয় ও আন্তর্জাতিক শিক্ষার্থীরা অর্জন করতে পারবেন।

আবেদনের যোগ্যতা—

  • আবেদনকারীকে অবশ্যই মেলবোর্ন বিশ্ববিদ্যালয়ে গবেষণা ডিগ্রিতে স্নাতক অথবা পিএইচডির জন্য নির্বাচিত হতে হবে

  • স্নাতকোত্তরের জন্য স্নাতক এবং পিএইচডির জন্য স্নাতকোত্তর পাস হতে হবে

  • একাডেমিক ফলাফল ভালো হতে হবে

  • ইংরেজি ভাষায় দক্ষ হতে হবে

  • এ স্কলারশিপ পুরো বিশ্বের শিক্ষার্থীদের জন্য উন্মুক্ত;

চিকিৎসক-প্রকৌশলীর বাইরে: বাংলাদেশের মেধাবীদের জন্য অ্যাকচুয়ারি পেশার অজানা সম্ভাবনা

আবেদন প্রক্রিয়া—

আবেদনকারী মেলবোর্ন বিশ্ববিদ্যালয়ে গ্রাজুয়েট রিসার্চ কোর্সের জন্য নির্বাচিত হওয়ার পর যদি স্নাতক অথবা পিএইচডির জন্য গবেষণা ডিগ্রিতে আবেদন করেন, তাহলে স্বয়ংক্রিয়ভাবে গ্র্যাজুয়েট রিসার্চ স্কলারশিপের জন্য বিবেচনা করা হবে।

আবেদনের শেষ তারিখ: অনলাইনে আগামী ৩১ অক্টোবর ২০২৬ পর্যন্ত আবেদনের সুযোগ

**স্কলারশিপ সম্পর্কে বিস্তারিত জানতে এবং আবেদনের পদ্ধতি সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

বিশ্বের শীর্ষ ১০ মেডিকেল বিশ্ববিদ্যালয় কোনগুলো

Read full story at source