মধ্যপ্রাচ্যে মধ্যস্থতায় ভূমিকার জন্য পাকিস্তানকে ধন্যবাদ বাংলাদেশের

· Prothom Alo

আলোচনার মাধ্যমে মধ্যপ্রাচ্য সংঘাত নিরসনে ভূমিকা রাখায় পাকিস্তানকে ধন্যবাদ জানিয়েছে বাংলাদেশ। তুরস্কের আন্তালিয়ায় অনুষ্ঠিত আন্তালিয়া ডিপ্লোমেসি ফোরামের বৈঠকের ফাঁকে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারের কাছে পাকিস্তানের ভূমিকার প্রশংসা করেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান।

আজ শনিবার পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, গতকাল শুক্রবার আন্তালিয়ায় তাদের মধ্যে আলোচনা হয়েছে।

Visit rouesnews.click for more information.

আলোচনার সময় উপসাগরীয় অঞ্চলের চলমান সংঘাত নিরসনে সর্বশেষ অগ্রগতি নিয়ে আলোচনা হয়। ওই অঞ্চলে সংঘাতের একটি সমঝোতামূলক সমাধান নিশ্চিত করতে খলিলুর রহমান প্রশংসনীয় কূটনৈতিক প্রচেষ্টার জন্য পাকিস্তানকে ধন্যবাদ জানান।

তাঁরা বাংলাদেশ–পাকিস্তান দ্বিপক্ষীয় সম্পর্ক আরও এগিয়ে নেওয়ার উপায় নিয়েও আলোচনা করেন। আলোচনার সময় প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবিরও উপস্থিত ছিলেন।

ওই বৈঠকের বিষয়ে ইসহাক দার এক্স হ্যান্ডলারে লিখেছেন, ‘আমরা পাকিস্তান–বাংলাদেশ সম্পর্ক জোরদারের বিষয়ে আলোচনা করেছি। (মধ্যপ্রাচ্যের) আঞ্চলিক পরিস্থিতি বিশেষ করে আলোচনা আয়োজনের বিষয়ে পাকিস্তানের ভূমিকা নিয়ে আমাদের মধ্যে মতবিনিময় হয়েছে। ভবিষ্যতে আমাদের মধ্যে ইতিবাচক সম্পর্কের বিষয়ে আমি আশাবাদী।’

ইরানে গত ২৮ ফেব্রুয়ারি থেকে যুক্তরাষ্ট্র যুদ্ধ শুরুর পর বাংলাদেশ একাধিক বিবৃতি দিয়েছে। মধ্যপ্রাচ্যে ওই যুদ্ধের প্রভাব নিয়ে বাংলাদেশের দেওয়া বিবৃতিগুলোতে বিবদমান পক্ষগুলোর নাম ঊহ্য রাখা হয়েছে। পাকিস্তানের মধ্যস্থতায় ইরান ও যুক্তরাষ্ট্রের অস্থায়ী যুদ্ধবিরতির পর বাংলাদেশ যে বিবৃতিটি দিয়েছে সেখানেও কোনো দেশের নাম উল্লেখ করা হয়নি।

Read full story at source