ক্লান্ত হলেও কাজে মনোযোগ ধরে রাখার কার্যকর ৬ উপায়

· Prothom Alo

চোখ কম্পিউটারের স্ক্রিনে, বইয়ের পাতায়, কিন্তু মন অন্য কোথাও। মনোযোগ নেই। একটার পর একটা ক্লাস, অফিসে ব্যাক-টু-ব্যাক মিটিং, কাজের চাপ—সব মিলিয়ে ক্লান্তি এসে যায়। এই ক্লান্তিই ধীরে ধীরে আমাদের মনোযোগ ও কর্মদক্ষতা কমিয়ে দেয়। কিন্তু ভালো খবর হলো, কিছু ছোট ও বৈজ্ঞানিকভাবে প্রমাণিত অভ্যাস আপনাকে আবার ফোকাস ফিরিয়ে দিতে পারে, খুব সহজেই।

Visit bettingx.bond for more information.

১. মাইক্রোব্রেকস

ছোট ছোট বিরতি নিন। একটানা কাজ করলে মস্তিষ্ক ক্লান্ত হয়ে পড়ে। তাই প্রতি ৩০-৪০ মিনিটে ১-২ মিনিটের বিরতি নিন। একটু হাঁটুন বা স্ট্রেচিং করুন। এতে মস্তিষ্ক কাজের জন্য আবার প্রস্তুত হয়ে যায়।

মুরগির মাংস টাটকা না বাসি, কীভাবে বুঝবেন

২. পমোদরো

পমোদরো একটি ইতালীয় শব্দ, যার অর্থ টমেটো। সময় ব্যবস্থাপনার এই পদ্ধতির আবিষ্কারক ফ্রান্সেস্কো চিরিল্লো নিজে সময় ব্যবস্থাপনার জন্য টমেটো আকৃতির একটি ঘড়ি ব্যবহার করতেন। সেখান থেকেই এই নামটি এসেছে। তিনি সর্বোচ্চ কর্মদক্ষতার জন্য প্রতি ২৫ মিনিট পরপর ৫ মিনিটের বিরতি নিতে বলেন। এই পদ্ধতি মানসিক ক্লান্তি কমায়। মনোযোগ ধরে রাখতে সাহায্য করে।

৩. কাজের জায়গার আলো ঠিক করুন

অন্ধকার বা কম আলো আপনার ভেতর ঘুমঘুম ভাব জাগায়। তাই চেষ্টা করুন প্রাকৃতিক আলোতে কাজ করতে। সূর্য ডোবার পর উজ্জ্বল আলো ব্যবহার করুন। এতে আপনার মন সতেজ থাকবে।

৪. ২০-২০-২০–এর নিয়ম

স্ক্রিনে বেশি সময় তাকিয়ে থাকলে চোখ ক্লান্ত হয়ে যায়। ফোকাস কমে। তাই প্রতি ২০ মিনিট পরপর ২০ ফুট দূরে ২০ সেকেন্ড তাকিয়ে থাকুন। এতে চোখ ও মস্তিষ্ক দুটোর ওপর থেকেই চাপ কমে।

৫. ৪-৭-৮ পদ্ধতি

ক্লান্ত হলে শ্বাস ধীর ও অগভীর হয়ে যায়। ৪ সেকেন্ড শ্বাস নিন। সেটি ৭ সেকেন্ড ধরে রাখুন। ৮ সেকেন্ডে ধীরে ধীরে ছাড়ুন। এভাবে কয়েকবার করুন। এটি মস্তিষ্ককে দ্রুত শান্ত ও সতেজ করে।

৬. স্বাস্থ্যকর খাবার খান

খালি পেটে পড়ালেখা বা কাজ করলে ফোকাস কমে যায়। তাই কাজের ফাঁকে বাদাম চিবোতে পারেন। খেতে পারেন বেরি–জাতীয় বা মৌসুমি ফল, সালাদ বা ডার্ক চকলেট। এগুলো রক্তে শর্করার ভারসাম্য রাখে এবং মনোযোগ বাড়ায়।

Read full story at source