নানা স্টাইলে নজর কাড়ছেন নাচের মেয়ে ইন্দ্রানী
· Prothom Alo

ইঞ্জিনিয়ারিংয়ে পড়াশোনা করলেও স্বপ্ন ছিল অভিনেত্রী হওয়ার। সেই টান থেকেই অভিনয়ের জগতে পা রাখেন ইন্দ্রানী পাল, আর খুব অল্প সময়েই টালিউডে নিজের আলাদা জায়গা তৈরি করে নেন। তাঁর ডাগর চোখ, দীঘল কালো চুল আর আত্মবিশ্বাসী উপস্থিতি সহজেই নজর কাড়ে। টিভি ধারাবাহিক দিয়ে শুরু হলেও এখন তিনি সোশ্যাল মিডিয়ায় সমান জনপ্রিয়—বিশেষ করে তাঁর নাচের ভিডিওগুলো দর্শকদের মুগ্ধ করে। অভিনয় আর নাচের পাশাপাশি ইন্দ্রানীর স্টাইলিশ উপস্থিতিও ভক্তদের কাছে আলাদা আকর্ষণ। দেখে নেওয়া যাক তাঁর কিছু নজরকাড়া লুক।
Visit biznow.biz for more information.
পিচরঙা শাড়িতে অন্য রকম সুন্দর লাগছে ইন্দ্রানীকে। চোখে আকর্ষণ ছড়াচ্ছে টানা করে দেওয়া কাজলের সাজমেটালিক ফ্যাব্রিকের ক্রপ টপ পরেছেন সুন্দরী। লেয়ারিং -এ যোগ হয়েছে নেট বা মেশ ওভারলেলাল লেহেঙ্গায় আবেদন কাড়ছেন তিনি। বটমে স্কার্ট আর টপে পরেছেন আকর্ষণীয় ব্রালেট। হেয়ারস্টাইলে যুক্ত হয়েছে লাল-গোলাপের সাজ। ঠোঁটেও লাল লিপস্টিক সাদা রঙের শিয়ার শাড়িতে শুভ্রতার আবেদন ছড়াচ্ছেন যেন তিনি। ক্রপ টপ আর জিন্সের লুকে স্টাইলিশ ইন্দ্রানী প্লিটেড ডিজাইনের ওয়ান শোল্ডার মেরুন গাউন পরেছেন তিনি। সফট গ্ল্যাম মেকআপে নজর কাড়ছে চোখের কাজল সাদা-কালো স্ট্রাইপের শার্ট জড়িয়ে পোজ দিয়েছেন অভিনেত্রী সোনালি পাড়ের লাল শাড়ির সঙ্গে জুটি হয়েছে স্লিভলেস ব্লাউজ। কানে শোভা পাচ্ছে সোনালি ঝুমকা আর এক হাত ভর্তি ম্যাচিং চুড়ি , আংটি । ডাস্টি রোজ, স্ট্রেপলেস পার্টি গাউনে ফ্রেমবন্দী হয়েছেন ইন্দ্রানী। থ্রিডি পেটাল লেইস ফেব্রিকের এই গাউনের সঙ্গে তিনি পরেছেন স্টেটমেন্ট দুল ফিউশন লুকে তিনি পরেছেন স্ট্রেপলেস ব্লাউজ আর সোনালি-কালো স্ট্রাইপের শাড়ি। লাল চুড়ি, মেহেদী তাঁর হাতে। বাহুতে বাজু, কোমরে বিছা, গলায় চোকার আর মাথায় পরেছেন টায়রা।