আর্সেনাল কি সুযোগ নিতে পারবে, না আবার হারাবে

· Prothom Alo

প্রিমিয়ার লিগে এবার শিরোপার লড়াইয়ে নাটকীয়তা যেন শেষ হওয়ার নয়। কয়েক সপ্তাহ আগেও যাদের ধরাছোঁয়ার বাইরে মনে হচ্ছিল, সেই আর্সেনাল এখন পয়েন্ট টেবিলের দুই নম্বরে। ম্যানচেস্টার সিটির দাপুটে উত্থানে গানারদের শিরোপার স্বপ্ন কি তবে ফিকে হয়ে যাচ্ছে? মিকেল আরতেতা অবশ্য তেমনটি ভাবছেন না। শীর্ষ স্থান হারিয়েও তাঁর সাফ কথা, ‘বিশ্বাস এখনো হারাইনি।’

গত বুধবার বার্নলির বিপক্ষে সিটির ১-০ গোলের জয় আর্সেনালকে ঠেলে দিয়েছে দ্বিতীয় স্থানে। পয়েন্ট সমান হলেও গোল ব্যবধানে পেপ গার্দিওলার দল এখন এক নম্বরে। অথচ মাত্র দুই সপ্তাহ আগেও সিটির চেয়ে ৯ পয়েন্টে এগিয়ে ছিল আর্সেনাল। ২০০৪ সালের পর প্রথম লিগ জয়ের সুবাস যখন গানাররা পেতে শুরু করেছিল, ঠিক তখনই বোর্নমাউথ ও সিটির কাছে হারে সব হিসাব ওলট–পালট হয়ে গেছে।

Visit asg-reflektory.pl for more information.

আজ এমিরেটসে নিউক্যাসলের মুখোমুখি হবে আরতেতার দল। এই ম্যাচে হার এড়াতে পারলেই আবারও সাময়িকভাবে শীর্ষে ফেরার সুযোগ থাকছে আর্সেনালের সামনে। তার আগে গতকাল সংবাদ সম্মেলনে আরতেতাকে বেশ ফুরফুরে ও আত্মবিশ্বাসী মনে হলো, ‘কালকের (আজ) ম্যাচে জিতলেই আমরা লক্ষ্যের আরও কাছে পৌঁছে যাব। আমাদের খেলোয়াড় আর সমর্থকদের ওপর আমার অগাধ বিশ্বাস আছে। হাতে আছে আর ৫টি ম্যাচ। এ ম্যাচ আমাদের প্রথম মিশন। খেলোয়াড়দের বলেছি, চলো, ঝাঁপিয়ে পড়ি।’

আর্সেনাল কোচ মিকেল আরতেতা

আগামী বুধবার চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনাল। প্রথম লেগের লড়াইয়ে আরতেতার দলকে আতিথ্য দেবে দিয়েগো সিমিওনের আতলেতিকো মাদ্রিদ। বড় ম্যাচের আগে দলের জন্য সুখবরও আছে। চোট কাটিয়ে ফিরছেন বুকায়ো সাকা ও রিকার্ডো কালাফিওরি। অ্যাকিলিস ইনজুরির কারণে সাকা সর্বশেষ পাঁচ ম্যাচ খেলতে পারেননি, আর কালাফিওরি মাঠের বাইরে ছিলেন তিন ম্যাচ। তাঁদের অন্তর্ভুক্তি আর্সেনালের শক্তিতে নতুন হাওয়া জোগাবে।

বিশ্বকাপ নিয়ে ভ্রমণ সতর্কতা জারি অ্যামনেস্টি ও মানবাধিকার গোষ্ঠীগুলোর

সর্বশেষ ছয় ম্যাচে সব প্রতিযোগিতা মিলিয়ে আর্সেনালের জয় মাত্র একটি। অন্যদিকে ফর্মের তুঙ্গে থাকা সিটি  আজ এফএ কাপের সেমিফাইনালে খেলবে সাউদাম্পটনের বিপক্ষে। লিগে তাদের পরের ম্যাচ আগামী ৪ মে। তার আগেই আর্সেনাল অবশ্য লিগে দুটি ম্যাচ বেশি খেলে ফেলবে। সিটির চেয়ে আবার ছয় পয়েন্টে এগিয়ে যাওয়ার দারুণ সুযোগ তাই আর্সেনালের সামনে।

সিটি–আর্সেনালের সামনে এখন কী: কার প্রতিপক্ষ কে, কখন

Read full story at source