শিক্ষামন্ত্রীর সঙ্গে আলোচনা করতে গেল সুপারিশপ্রাপ্ত সহকারী শিক্ষকদের প্রতিনিধিদল
· Prothom Alo

প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ-২০২৫–এ চূড়ান্তভাবে সুপারিশপ্রাপ্ত প্রার্থীদের ৮ সদস্যের প্রতিনিধিদল শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলনের সঙ্গে আলোচনা করতে শিক্ষা মন্ত্রণালয়ে গিয়েছে। শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে অবস্থান কর্মসূচি থেকে দুপুর ১২টায় এ তথ্য জানিয়েছেন আন্দোলনকারীরা।
আজ রোববার বেলা ১১টায় জাতীয় জাদুঘরের সামনের সড়কে পূর্বঘোষিত অবস্থান কর্মসূচি শুরু করেন সুপারিশপ্রাপ্ত প্রার্থীরা। পরবর্তী সময়ে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) রমনা বিভাগের উপপুলিশ কমিশনার মো. মাসুদ আলমের অনুরোধের প্রেক্ষিতে আন্দোলনকারীরা আলোচনার জন্য প্রতিনিধিদল পাঠানোর সিদ্ধান্ত নেন।
Visit aportal.club for more information.
সুপারিশপ্রাপ্ত সহকারী শিক্ষকদের অবস্থান কর্মসূচি শুরু, ‘তুমি কে, আমি কে, শিক্ষক শিক্ষক’ স্লোগানএর আগে পুলিশ তাঁদের রাস্তা থেকে তুলে দিতে চাইলে পুলিশের সঙ্গে কথা–কাটাকাটি ও ধাক্কাধাক্কি হয়। পরবর্তী সময়ে পরিস্থিতি শান্ত হয় এবং পুলিশের ব্যারিকেডের মধ্যে চাকরিপ্রার্থীরা সমাবেশের সিদ্ধান্ত নেন। আন্দোলনকারীরা এখনো জাতীয় জাদুঘরের সামনের রাস্তায় অবস্থান করছেন। আলোচনার প্রেক্ষিতে পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করা হবে জানিয়েছেন তাঁরা।
জার্মানির অপরচুনিটি কার্ড: শিক্ষার্থীরা আবেদনপদ্ধতি ও বিস্তারিত জেনে নিনগত ৯ জানুয়ারি পার্বত্য ৩ জেলা ছাড়া দেশের ৬১ জেলায় একযোগে সহকারী শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ ৬৯ হাজার ২৬৫ জন প্রার্থীকে মৌখিক পরীক্ষার জন্য নির্বাচিত করা হয়। গত ৮ ফেব্রুয়ারি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদে নিয়োগের চূড়ান্ত ফল প্রকাশ করা হয়। এতে ১৪ হাজার ৩৮৪ জন প্রার্থীকে নিয়োগের জন্য প্রাথমিকভাবে নির্বাচন করা হয়। তাতে জেলাভিত্তিক উত্তীর্ণ প্রার্থীদের তালিকাও প্রকাশ করে অধিদপ্তর। ফল প্রকাশের আড়াই মাস পেরিয়ে গেলেও চাকরিতে যোগদান করা হয়নি প্রার্থীদের।