আইএফআইসি ব্যাংকের ৮টি এটিএম বুথ উদ্বোধন
· Prothom Alo

গ্রাহকদের আর্থিক লেনদেনকে আরও সহজ, দ্রুত ও নিরাপদ করতে চলতি বছর দেশব্যাপী দেড় শতাধিক এটিএম বুথ স্থাপন করছে আইএফআইসি ব্যাংক। সেই ধারাবাহিকতায় গত বৃহস্পতিবার রাজধানীর আইএফআইসি টাওয়ারে আয়োজিত অনুষ্ঠানে ব্যাংকটির চেয়ারম্যান মো. মেহমুদ হোসেন ভার্চ্যুয়ালি একযোগে ৮টি নতুন এটিএম বুথ উদ্বোধন করেন।
Visit sweetbonanza-app.com for more information.
এ সময় আরও উপস্থিত ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মনসুর মোস্তফা, উপব্যবস্থাপনা পরিচালক এবং বিভিন্ন বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
রাজধানীসহ ব্রাহ্মণবাড়িয়া, বরিশাল, পটুয়াখালী, টাঙ্গাইল ও নরসিংদীর এটিএম বুথগুলোতে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে উদ্বোধনের আয়োজন সম্পন্ন হয়। গ্রাহক পরিষেবা বৃদ্ধি এবং প্রযুক্তিনির্ভর ব্যাংকিং সেবা সম্প্রসারণের লক্ষ্যে আইএফআইসি ব্যাংক এই উদ্যোগ গ্রহণ করেছে।
বর্তমানে সারা দেশে ১ হাজার ৪০০–এর বেশি শাখা ও উপশাখা নিয়ে আইএফআইসি ব্যাংক দেশের বৃহত্তম ব্যাংকিং নেটওয়ার্কগুলোর একটি হিসেবে নিজেদের অবস্থান সুদৃঢ় করেছে।