নতুনদের দেখার সিরিজে ভিন্ন কিছুর আশা
· Prothom Alo

টি–টুয়েন্টিতে বাংলাদেশ দল সেরা বছর কাটিয়েছে ২০২৫ সালে। তবে গত অক্টোবরে চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়ামে সইতে হয়েছে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ধবলধোলাইয়ের গ্লানিও। আজ সেই মাঠেই শুরু হচ্ছে আরেকটি টি–টুয়েন্টি সিরিজ, বাংলাদেশের প্রতিপক্ষ এবার নিউজিল্যান্ড।
নিউজিল্যান্ডের বিপক্ষে যে বাংলাদেশ ভিন্ন কিছু চাইবে, তা বলাই বাহুল্য। তা টি–টুয়েন্টি সিরিজে চট্টগ্রামের উইকেট কেমন হবে? পরিসংখ্যান থেকে কিছুটা ধারণা পাওয়া যেতে পারে। বাংলাদেশের সবচেয়ে বড় টি–টুয়েন্টি টুর্নামেন্ট বিপিএলের ১০টি সর্বোচ্চ দলীয় সংগ্রহের ৮টিই এই মাঠে।
Visit newsbetting.bond for more information.
নিউজিল্যান্ডের বিপক্ষে আজ শুরু তিন টু–টুয়েন্টির সিরিজেও ব্যাটসম্যানদের জন্য রানপ্রসবা উইকেটই হওয়ার কথা প্রথম দুই ম্যাচের ভেন্যু চট্টগ্রামে। অবশ্য আবহাওয়া যদি সেই সুযোগ দেয়, তাহলে। গত কয়েক দিন তীব্র তাপপ্রবাহে পুড়তে থাকা চট্টগ্রামে কাল বিকেল ও সন্ধ্যায় বয়ে গেছে ঠান্ডা বাতাস, আকাশে মেঘও ছিল। পূর্বাভাস অনুযায়ী কাল রাতেই বৃষ্টি হওয়ার কথা চট্টগ্রামে। সেই সম্ভাবনা কিছুটা আছে আজ প্রথম টি–টুয়েন্টির দিনও।
বিশ্বকাপ না খেলার ঘটনা থেকে ‘মুভ অন’ করেছে বাংলাদেশ, বললেন লিটনদুই বছর পরের টি–টুয়েন্টি বিশ্বকাপ মাথায় রেখে পরিকল্পনা শুরু করে দিয়েছে বাংলাদেশ দল। সে অনুযায়ীই নিউজিল্যান্ড সিরিজের টি–টুয়েন্টি দলে ডাকা হয়েছে রিপন মন্ডল আর আবদুল গাফফারকে। গত দুই দিন চট্টগ্রামে তাদের ঘিরেই আগ্রহ ছিল বেশি। গতকাল অধিনায়ক লিটন দাস জানিয়েছেন, দুজনকেই এই সিরিজে ম্যাচ খেলারও সুযোগ চান তাঁরা।
ব্যাটিংয়ে সর্বশেষ সিরিজের মতো মিডল অর্ডারেই থাকবেন পারভেজ হোসেন। পাওয়ারপ্লের পর স্পিন বোলিংয়ের বিরুদ্ধে আক্রমণাত্মক ব্যাটিং করে দলের রানের চাকা সচল রাখবেন, এই প্রত্যাশা থেকে আগের সিরিজে ওপেনিং থেকে তাঁকে আনা হয় ৪ নম্বরে। সেই পরীক্ষা এবারও চলমান থাকবে।
অনুশীলনে রিপন–রিশাদরাতাই বলে এটা ভাবার সুযোগ নেই যে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজে কি বাংলাদেশ পরীক্ষা–নিরীক্ষাকেই প্রাধান্য দিচ্ছে বেশি। বাংলাদেশে যতই দ্বিতীয় সারির দল আসুক, সর্বশেষ টি–টুয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে খেলেছে নিউজিল্যান্ড।
কাল সিরিজপূর্ব সংবাদ সম্মেলনে কিউই অধিনায়ক টম ল্যাথাম আরেকবার মনে করিয়ে দিয়েছেন, এই দলটা আন্তর্জাতিক ক্রিকেটে কিছুটা অনভিজ্ঞ হলেও এখানে এমন কিছু ক্রিকেটার আছেন, যাঁরা দুনিয়াজুড়ে খেলে বেড়ান ফ্র্যাঞ্চাইজি টি–টুয়েন্টি লিগে।
এখন পর্যন্ত নিউজিল্যান্ডের বিপক্ষে ২০ টি–টুয়েন্টি খেলে বাংলাদেশের জয় মাত্র ৪টি।
আর টি–টুয়েন্টি সংস্করণটাই তো এমন, যেখানে পার্থক্য গড়ে দিতে যথেষ্ট দু–একজনই। নিউজিল্যান্ডের বিপক্ষে তাই সতর্কই থাকতে চান অধিনায়ক লিটন, ‘যেভাবে আমরা এত দিন ধরে অন্যান্য দলের সঙ্গে খেলে এসেছি, সেভাবেই খেলব। আমাদের সেরা ক্রিকেটটাই খেলতে হবে।’
নিউজিল্যান্ড অনভিজ্ঞ? কী বলছেন অধিনায়ক টম ল্যাথামএখন পর্যন্ত নিউজিল্যান্ডের বিপক্ষে ২০ টি–টুয়েন্টি খেলে বাংলাদেশের জয় মাত্র ৪টি। ওয়ানডে সিরিজ হেরে গেলেও টি–টুয়েন্টির আগে নিউজিল্যান্ড অধিনায়ক টম ল্যাথামকে আত্মবিশ্বাস জোগাচ্ছে দুই দলের এই টি–টুয়েন্টি ইতিহাস। ল্যাথাম বলেছেন, ‘খেলোয়াড়দের ওই বিশ্বাসটা দিতে হবে, তারা মাঠে গিয়ে স্বাভাবিক খেলাটা খেললে আর নিজেদের ঠিকঠাক মেলে ধরলেই হবে। তা করতে পারলেই আমরা ম্যাচ জেতার মতো জায়গায় যেতে পারব।’
সিরিজ জিততে আজ প্রথম ম্যাচ জেতাটা গুরুত্বপূর্ণ দুই দলের জন্যই। বাংলাদেশ কি তা করতে পারবে— প্রশ্নটা ঠিক এভাবেই করা হয় বাংলাদেশ অধিনায়ককে। সংবাদ সম্মেলনের চেয়ার থেকে উঠতে উঠতে মুখে চওড়া হাসি নিয়ে তাঁর প্রতিশ্রুতি, ‘চেষ্টা করব ভাইয়া।’