সালাহ কি লিভারপুলের হয়ে শেষ ম্যাচ খেলে ফেলেছেন, বিশ্বকাপে কি খেলতে পারবেন
· Prothom Alo
গতকাল রাতে ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে লিভারপুলের দ্বিতীয়ার্ধের খেলা চলছিল তখন। হঠাৎই মাঠে পা ধরে বসে পড়েন মোহাম্মদ সালাহ। এই বসে পড়াটা যে চোটের কারণে, তা বুঝতে কারোরই খুব বেশি সময় লাগেনি। এরপর ম্যাচের ৬০ মিনিটে সেই চোট নিয়ে মাঠ ছেড়ে যেতে বাধ্য হন সালাহ। মাঠ ছাড়ার সময় হাততালিতে দর্শকদের অভিবাদনের জবাব দেন সালাহ। সে সময় চোখেমুখ টিকরে ফুটে ওঠা বিষণ্নতা বলে দিচ্ছিল, লিভারপুলের জার্সিতে সালাহ নিজেও বোধহয় আর মাঠে নামার স্বপ্ন দেখছেন না।
ম্যাচ শেষেও জানা গেল একই আশঙ্কার কথা। জানা গেছে, হ্যামস্ট্রিংয়ের চোটে পড়েছেন সালাহ। ফলে লিভারপুলের হয়ে আর হয়তো মাঠে নামা হবে না তাঁর। লিভারপুল আনুষ্ঠানিকভাবে খবরটি নিশ্চিত না করলেও সালাহর লিভারপুল অধ্যায় শেষ বলে জানিয়েছেন মিসর জাতীয় দলের পরিচালক ইব্রাহিম হাসান।
Visit freshyourfeel.org for more information.
তবে লিভারপুলের হয়ে সালাহর মৌসুম শেষ হয়ে গেলেও বিশ্বকাপে মিসরের হয়ে তাঁকে দেখা যাবে বলে জানিয়েছেন ইব্রাহিম। সালাহর শারীরিক অবস্থা সম্পর্কে বার্তা সংস্থা ‘রয়টার্স’কে ইব্রাহিম বলেছেন, ‘সালাহ হ্যামস্ট্রিংয়ের চোটে পড়েছে। সুস্থ হতে চার সপ্তাহ লাগবে।’
আল নাসরে কি তাহলে রোনালদো-সালাহ জুটি হচ্ছেগতকাল ম্যাচ শেষে লিভারপুল কোচ আর্নে স্লট অবশ্য চূড়ান্ত সিদ্ধান্তের জন্য আরও অপেক্ষা করার কথাই জানিয়েছেন। স্লট বিবিসিকে বলেছেন, ‘এখনই কিছু বলা যাচ্ছে না। তবে আমরা সবাই মোকে (সালাহ) চিনি, তার জন্য মাঠ ছাড়াটা কতটা কঠিন। মো (সালাহ) যখন মাঠ ছাড়ে, তখনই বোঝা যায় কিছু একটা হয়েছে। তবে চোটটা কতটা গুরুতর, সেটা জানতে আমাদের অপেক্ষা করতে হবে।’
চোট নিয়ে মাঠ ছাড়ছেন সালাহস্লট নিজে আশাবাদী হলেও সালাহ ততটা নন। লিভারপুল কোচ মনে করেন, ক্লাবটির হয়ে এটি সালাহর শেষ ম্যাচ হতে পারে, বিষয়টি বদলি হওয়ার সময় সালাহরও মাথায় ছিল। স্কাই স্পোর্টসকে স্লট বলেছেন, ‘সত্যি বলতে, সে যেভাবে মাঠ ছাড়ল, তাতে এমনটাই (শেষ ম্যাচ খেলে ফেলেছেন) মনে হয়েছে। আর মাত্র কয়েক সপ্তাহ বাকি, তাই বিষয়টি তার মাথায় এসেছে। তবে আমরা আশা করছি, সে আবারও আমাদের হয়ে খেলবে। এখন কিছু পরীক্ষা-নিরীক্ষা করতে হবে। তারপরই চোটের অবস্থা সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।’
২০১৭ সালে মোহাম্মদ সালাহ লিভারপুলে যোগ দেন। এরপর এক আইকনিক ক্যারিয়ারে লিভারপুলের হয়ে জিতেছেন দুটি প্রিমিয়ার লিগ, একটি চ্যাম্পিয়নস লিগ, ফিফা ক্লাব বিশ্বকাপ, উয়েফা সুপার কাপ, এফএ কাপ এবং দুটি লিগ কাপ, একটি কমিউনিটি শিল্ডও। বিদায়ী মৌসুমে অবশ্য কোনো শিরোপা জেতা হচ্ছে না সালাহর।
লিভারপুল ছেড়ে কোথায় যোগ দিতে পারেন সালাহঘরের মাঠে লিভারপুলের বাকি আছে দুটি ম্যাচ। ৯ মে চেলসির বিপক্ষে ও ২৪ মে ব্রেন্টফোর্ডের বিপক্ষে। এর বাইরে ৩ মে ম্যানচেস্টার ইউনাইটেডের মাঠে খেলতে যাবে দলটি, ১৭ মে অ্যাস্টন ভিলার মাঠে।
লিভারপুলের ইতিহাসে তৃতীয় সর্বোচ্চ গোলদাতা সালাহ এ মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে করেছেন ১২ গোল, সঙ্গে আছে ৯টি অ্যাসিস্ট। সব মিলিয়ে লিভারপুলের জার্সিতে ৪৩৫ ম্যাচে ২৫৭ গোল করেছেন মোহাম্মদ সালাহ। ক্লাবটির সর্বকালের সর্বোচ্চ গোলদাতার তালিকায় তিনি আছেন তৃতীয় স্থানে। তাঁর ওপরে আছেন ইয়ান রাশ (৩৪৬ গোল) ও রজার হান্ট (২৮৫ গোল)।