আজকের বিনিময় হার

· Prothom Alo

আজ বৃহস্পতিবার দেশের মুদ্রাবাজারে লেনদেন চলছে। মধ্যপ্রাচ্য সংকটসহ বিভিন্ন কারণে দুই মাস ধরেই বিদেশি মুদ্রার দাম ওঠানামা করছে। তবে দামের বাড়তি প্রবণতা বেশি।

বাংলাদেশ ব্যাংকের তথ্যানুসারে, আজ ডলারের দাম অপরিবর্তিত আছে। ডলারের গড় দাম ১২২ টাকা ৭৫ পয়সা। কয়েক মাস ধরেই ডলারের দাম ওঠানামা করছে। তবে গত এক মাসে ডলারের দাম অল্প কিছুটা বেড়েছে।

Visit rouesnews.click for more information.

আজ দেশের মুদ্রাবাজারে যেসব মুদ্রার দাম কমেছে, সেগুলোর মধ্যে আছে ইউরো, পাউন্ড, ইউয়ান, অস্ট্রেলীয় ডলার ও সিঙ্গাপুরি ডলার। অপরিবর্তিত আছে রুপি ও ইয়েনের দাম।

কেন্দ্রীয় ব্যাংকের প্রকাশিত বৈদেশিক মুদ্রার দামের চেয়ে কিছুটা বেশি দামে খোলাবাজারে বিক্রি হয়। বৈদেশিক মুদ্রার বিনিময় হারের ওঠানামার সঙ্গে দেশের ব্যবসা-বাণিজ্যের খরচও ওঠানামা করে।

Read full story at source