পটুয়াখালীতে নারী পুলিশ কনস্টেবলের ঝুলন্ত মরদেহ উদ্ধার

· Prothom Alo

পটুয়াখালীর কলাপাড়ায় মেহেরুন্নেছা ঊর্মি (২৮) নামের এক নারী পুলিশ কনস্টেবলের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার ভোরে টিয়াখালী ইউনিয়নের পশ্চিম বাদুড়তলী এলাকার একটি তিনতলা ফ্ল্যাট থেকে তাঁর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়।

Visit betsport.cv for more information.

জানা গেছে, নিহত মেহেরুন্নেছা ঊর্মি বাউফল উপজেলার ইন্দ্রপুর গ্রামের বহিষ্কৃত পুলিশ সদস্য মহিব্বুর রহমানের স্ত্রী। তাঁর পৈতৃক বাড়ি বরগুনা জেলার আমতলী পৌর শহরে। তাঁর বাবার নাম শাহজাহান মিয়া। তিনি কলাপাড়া থানায় কনস্টেবল পদে কর্মরত ছিলেন।

কলাপাড়া থানা–পুলিশ সূত্রে জানা গেছে, মেহেরুন্নেছা প্রায় আট মাস আগে কলাপাড়া থানায় যোগ দেন। তিনি স্বামীর সঙ্গে টিয়াখালী ইউনিয়নের পশ্চিম বাদুড়তলী এলাকার একটি পাঁচতলা ভবনের তৃতীয় তলায় ভাড়া বাসায় বসবাস করতেন।

স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা যায়, পারিবারিক বিষয় নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে প্রায়ই ঝগড়া হতো। স্থানীয় লোকজন একাধিকবার তাঁদের বিরোধ মীমাংসাও করে দিয়েছেন।

কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম বলেন, শুক্রবার দিবাগত রাত দেড়টার দিকে কনস্টেবল মেহেরুন্নেছা ঊর্মির স্বামী থানায় জানান, তাঁর স্ত্রী ফ্যানের সঙ্গে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। পরে পুলিশ ভোরে ওই নারী কনস্টেবলের মরদেহ উদ্ধার করে।

ওসি আরও বলেন, এ ঘটনায় নিহত কনস্টেবলের স্বামী ও তাঁদের দুই সন্তানকে থানায় আনা হয়েছে। মৃত্যুর প্রকৃত কারণ উদ্‌ঘাটনে তদন্ত চলছে।

Read full story at source