নড়াইলে আম কুড়িয়ে বাড়ি ফেরার পথে কিশোরীকে ধর্ষণের অভিযোগ

· Prothom Alo

নড়াইলের লোহাগড়া উপজেলায় আম কুড়িয়ে বাড়ি ফেরার পথে মানসিক ভারসাম্যহীন এক কিশোরীকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় আজ সোমবার সকালে থানায় মামলা হয়েছে। আজ দুপুরে প্রথম আলোকে বিষয়টি নিশ্চিত করেছেন লোহাগড়া থানার পরিদর্শক (তদন্ত) অজিত কুমার রায়।

Visit bettingx.club for more information.

ওই মামলায় একমাত্র আসামি করা হয়েছে আকতার খান (৫৫) নামের এক ব্যক্তিকে। তিনি লোহাগড়া উপজেলার একটি গ্রামের বাসিন্দা ও পেশায় ব্যবসায়ী।

কিশোরীর পরিবারের অভিযোগ, গত শনিবার দুপুরে ঝড়ের পর আম কুড়াতে বের হয় ওই কিশোরী। একপর্যায়ে আম কুড়িয়ে আকতারের ব্যবসাপ্রতিষ্ঠানের সামনে দিয়ে বাড়ি ফিরছিল। এ সময় তাকে দোকানের ভেতরে নিয়ে ধর্ষণ করেন আকতার। পরে মেয়েটিকে ভয়ভীতি দেখিয়ে বাড়ি পাঠিয়ে দেওয়া হয়। কিশোরীর অস্বাভাবিক আচরণে পরিবারের সদস্যরা পরে বিষয়টি টের পান।

ওই ঘটনার পর অভিযুক্ত আকতার খান গা ঢাকা দিয়েছেন। তাঁর ব্যবহৃত মুঠোফোন নম্বরটি বন্ধ পাওয়া গেছে। এ কারণে তাঁর বক্তব্য নেওয়া যায়নি। তাঁকে গ্রেপ্তারে অভিযান চলছে বলে জানিয়েছেন লোহাগড়া থানার ওই পরিদর্শক। তিনি বলেন, ভুক্তভোগী কিশোরীর স্বাস্থ্য পরীক্ষাসহ প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

Read full story at source