এসবিএসি ব্যাংকের নতুন এএমডি আবদুল কাইয়ুম চৌধুরী
· Prothom Alo
এসবিএসি ব্যাংক পিএলসির অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক (এএমডি) হিসেবে যোগ দিয়েছেন আবদুল কাইয়ুম চৌধুরী। তার আগে তিনি দ্য প্রিমিয়ার ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন।
এসবিএসি ব্যাংকের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান হয়। এতে বলা হয়, আবদুল কাইয়ুম চৌধুরী ১৯৯৪ সালে আইএফআইসি ব্যাংকে প্রবেশনারি অফিসার হিসেবে তাঁর কর্মজীবন শুরু করেন। পরবর্তী সময়ে তিনি সাউথইস্ট ব্যাংকে ২০ বছরের কর্মজীবনে প্রিন্সিপাল ও ধানমন্ডি শাখার ব্যবস্থাপক, ফরেন ট্রেড সার্ভিসেস ডিভিশনসহ বিভিন্ন পদে দায়িত্ব পালন করেন। ২০২৩ সালের জানুয়ারিতে দ্য প্রিমিয়ার ব্যাংকে উপব্যবস্থাপনা পরিচালক পদে যোগ দেন তিনি।
Visit esporist.org for more information.
আবদুল কাইয়ুম চৌধুরী ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ থেকে স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। তিনি দেশে-বিদেশে অর্থনীতি ও ব্যাংকিং বিষয়ক বিভিন্ন সেমিনার ও প্রশিক্ষণ কর্মশালায় অংশ নেন।