‘ডাই ডাই’ গান নিয়ে বিশ্বকাপ জমাতে আসছেন শাকিরা

· Prothom Alo

বিশ্বকাপে শাকিরার গান নতুন কিছু নয়। ২০১০ বিশ্বকাপের অফিশিয়াল সংগীত ছিল তাঁর গাওয়া বিখ্যাত গান ‘ওয়াকা ওয়াকা’ (দিস টাইম ফর আফ্রিকা)। দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত বিশ্বকাপে সে গান ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিল। এমনকি এখনো সেই গানের জনপ্রিয়তা কমেনি। সেই শাকিরা এবার মাতাতে আসছেন যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় শুরু হতে যাওয়া ২০২৬ বিশ্বকাপ।

কলম্বিয়ান এই পপ তারকা নতুন একটি গানের এক মিনিটের টিজার প্রকাশ করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে নিজের হ্যান্ডলে ভিডিওটি প্রকাশ করে শাকিরা লিখেছেন, ‘মারাকানা স্টেডিয়াম থেকে হাজির হলো “ডাই ডাই”, ২০২৬ ফিফা বিশ্বকাপের অফিশিয়াল গান।’ এই গানে শাকিরার সঙ্গে দেখা যাবে নাইজেরিয়ান শিল্পী ও আফ্রোবিটস তারকা বার্না বয়কেও।

Visit truewildgame.com for more information.

প্রকাশিত ভিডিওটিতে শাকিরাকে দেখা যায় ব্রাজিলের মারাকানা স্টেডিয়ামের মাঠে। তাঁর হাতে ছিল বিশ্বকাপের অফিশিয়াল ম্যাচ বল ‘ট্রিওন্ডা’। তবে ট্রিওন্ডা ছাড়াও গানটির কোরিওগ্রাফিতে আরও তিনটি ফুটবল ব্যবহার করা হয়েছে। ২০০৬ সালের জার্মানি বিশ্বকাপ, ২০১০ সালের দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপ এবং ২০১৪ সালের ব্রাজিল বিশ্বকাপের বলও ভিডিওতে রাখা হয়।

কোপাকাবানা সৈকতে ঝড় তুললেন শাকিরা, দেখলেন ২০ লাখ দর্শক

গানে ইংরেজিতে একটি স্তবক গেয়েছেন শাকিরা। শাকিরার কণ্ঠে গানের কথাগুলো এমন, ‘নিউ ফ্রম দ্য ডে ইউ ওয়ার বর্ন/ হিয়ার ইন দিস প্লেস, ইউ বিলং/ ইউ’ভ বিন দিস ব্রেভ অল অ্যালং/ হোয়াট ব্রোক ইউ ওয়ানস মেড ইউ স্ট্রং।’

View this post on Instagram

A post shared by Shakira (@shakira)

ভিডিওটিতে শাকিরার সঙ্গে দেখা যায় বিভিন্ন দেশের জাতীয় দলের জার্সির রঙে সাজানো নৃত্যশিল্পীদের। তাঁরা ফুটবল উৎসবের আবহকে ঘিরে গাওয়া গানটিকে আরও প্রাণবন্ত করে তুলেছেন। গানটি আফ্রিকান, লাতিন ও আরবান রিদমের মিশ্রণে তৈরি, যা সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা তৈরি করেছে।

গানটির কোরাসে বারবার শোনা যায়, ‘ডাই, ডাই, উই গো, দালে, আলে, লেটস গো।’ এই গানে ‘ডাই, ডাই’ সম্ভবত ইতালীয় ভাষার ‘চলো এগিয়ে যাই’ ধরনের অভিব্যক্তিকে বোঝায়। আর ‘দালে, আলে’ স্প্যানিশ ভাষায় উৎসাহ দেওয়ার একটি পরিচিত প্রকাশ, যার অর্থ ‘চলো এগিয়ে যাও’ বা ‘আমরা পারব’।

ভারত ও চীনের দর্শক কি বিশ্বকাপ দেখতে পারবেন

ভিডিও ক্লিপটি ফিফার অফিশিয়াল বিশ্বকাপ এক্স অ্যাকাউন্টেও শেয়ার করা হয়েছে। ভিডিওটি শেষ হয়েছে একটি বার্তা দিয়ে, ‘আমরা প্রস্তুত!’ ২০২৬ বিশ্বকাপের অফিশিয়াল এই গানটি ১৪ মে আনুষ্ঠানিকভাবে প্রকাশিত হবে বলে জানা গেছে।

২০১০ বিশ্বকাপের ‘ওয়াকা ওয়াকা’র আগে ২০০৬ বিশ্বকাপ ফাইনালে শাকিরা পারফর্ম করেছিলেন ‘হিপস ডোন্ট লাই’ গানে। আর ২০১৪ ব্রাজিল বিশ্বকাপের জন্য ‘লা লা লা’ গানটি গান। সেই ধারাবাহিকতায় এবার যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় আয়োজিত বিশ্বকাপেও থাকছে শাকিরার উপস্থিতি।

আগামী ১১ জুন শুরু হবে বিশ্বকাপ। উদ্বোধনী ম্যাচে মেক্সিকো মুখোমুখি হবে দক্ষিণ আফ্রিকার, ম্যাচটি অনুষ্ঠিত হবে মেক্সিকো সিটির আজতেকা স্টেডিয়ামে।

Read full story at source