আজকের বিনিময় হার
· Prothom Alo
আজ সোমবার দেশের মুদ্রাবাজারে লেনদেন চলছে। মধ্যপ্রাচ্যে সংকটসহ বিভিন্ন কারণে দুই মাস ধরেই বিদেশি মুদ্রার দাম ওঠানামা করছে। তবে দামের বাড়তি প্রবণতা বেশি।
বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুসারে, আজ ডলারের দাম অপরিবর্তিত আছে। ডলারের গড় দাম ১২২ টাকা ৭৫ পয়সা। কয়েক মাস ধরেই ডলারের দাম ওঠানামা করছে। তবে গত এক মাসে ডলারের দাম কিছুটা বেড়েছে।
Visit mchezo.life for more information.
আজ দেশের মুদ্রাবাজারে বেশির ভাগ প্রধান মুদ্রার দর অপরিবর্তিত আছে। এ তালিকায় আছে ইউরো, পাউন্ড, ইউয়ান, অস্ট্রেলীয় ডলার, রুপি, সিঙ্গাপুরি ডলার ও ইয়েনের দাম।
কেন্দ্রীয় ব্যাংকের প্রকাশিত বৈদেশিক মুদ্রার দামের চেয়ে কিছুটা বেশি দামে খোলাবাজারে বিক্রি হয়। বৈদেশিক মুদ্রার বিনিময় হারের ওঠানামার সঙ্গে দেশের ব্যবসা-বাণিজ্যের খরচও ওঠানামা করে।