আজগর আলী হাসপাতালে ‘আন্তর্জাতিক নার্সেস সপ্তাহ’ উদ্‌যাপন

· Prothom Alo

‘এমপাওয়ার্ড নার্সেস সেভ লাইভস’ প্রতিপাদ্য নিয়ে ‘আন্তর্জাতিক নার্সেস সপ্তাহ’ উদ্‌যাপন করেছে রাজধানীর আজগর আলী হাসপাতাল। সপ্তাহটি উদ্‌যাপনে রোববার থেকে মঙ্গলবার (১০ থেকে ১২ মে) টিম-নার্সিং বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে। যার মধ্যে বিতর্ক প্রতিযোগিতা, রুম অব হরর, র‍্যালি, স্বাস্থ্যসেবায় নার্সদের ক্ষমতায়নবিষয়ক বিশেষ অনুষ্ঠান, আলোচনা ও সাংস্কৃতিক সন্ধ্যা অন্যতম।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রতিষ্ঠানটির সিইও অ্যান্ড ডিরেক্টর (মেডিক্যাল সার্ভিসেস) প্রফেসর ডা. জাবরুল এসএম হক, হেড অব অপারেশনস মোরশেদ আহমেদ চৌধুরী, ফজলুর রহমান নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি ইনস্টিটিউটের প্রিন্সিপাল জান্নাতুল ফেরদৌস ও জেনারেল ম্যানেজার (নার্সিং) সেলিনা আক্তার নার্সিং টিমকে তাঁদের অবদানের জন্য অভিনন্দন জানান এবং জীবন রক্ষায় তাঁদের ক্ষমতায়ন নিয়ে আলোচনা করেন।

Visit amunra.qpon for more information.

অনুষ্ঠানে কনসালট্যান্ট, ম্যানেজমেন্ট ও নার্সদের পাশাপাশি হাসপাতালের অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Read full story at source