আন্তর্জাতিক আলোক দিবসে বিশেষ আয়োজন ১৬ মে
· Prothom Alo

প্রতিবছর ১৬ মে আন্তর্জাতিক আলোক দিবস পালিত হয়। আলোর বৈজ্ঞানিক, প্রযুক্তিগত ও সাংস্কৃতিক গুরুত্ব বিশ্বব্যাপী তুলে ধরতে ইউনেসকো এই আয়োজন করে। ১৯৬০ সালের এই দিনে বিজ্ঞানী থিওডোর মাইম্যান প্রথম কার্যকর লেজার আবিষ্কার করেন, যা মানবসভ্যতার অগ্রযাত্রায় এক ঐতিহাসিক মাইলফলক। এই প্রেক্ষাপটেই ২০১৮ সাল থেকে দিনটি আন্তর্জাতিকভাবে উদ্যাপিত হচ্ছে।
বাংলাদেশেও এ দিবস উপলক্ষে আয়োজন করা হয়েছে বিজ্ঞানভিত্তিক বিভিন্ন কর্মসূচি। আন্তর্জাতিক আলোক দিবসকে সামনে রেখে বাংলাদেশ বিজ্ঞান জনপ্রিয়করণ সমিতি (এসপিএসবি) ও বাংলাদেশ ফ্রিডম ফাউন্ডেশনের (বিএফএফ) যৌথ উদ্যোগে দেশব্যাপী অনুষ্ঠিত হতে যাচ্ছে বিশেষ আয়োজন ‘আলোর অমল কমলখানি’।
Visit mwafrika.life for more information.
এবারের আন্তর্জাতিক আলোক দিবসের প্রতিপাদ্য, ‘লাইট ফর এ সাসটেইনেবল ফিউচার’। ১০ থেকে ১৪ মে পর্যন্ত দেশের ৮টি বিভাগে নির্বাচিত ৮টি বিদ্যালয়ে অনুষ্ঠিত হবে ‘আলোর ঝিলিক’ শীর্ষক বিজ্ঞানভিত্তিক পরীক্ষণ প্রদর্শনী এবং বিজ্ঞান কুইজ প্রতিযোগিতা। এর মাধ্যমে শিক্ষার্থীদের হাতে-কলমে বিজ্ঞান শেখার সুযোগ তৈরি হবে এবং আলোর ব্যবহারিক প্রয়োগ সম্পর্কে তারা জানতে পারবে।
একই সঙ্গে অষ্টম থেকে দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের জন্য আয়োজিত হচ্ছে আলোবিষয়ক সৃজনশীল বৈজ্ঞানিক পোস্টার প্রতিযোগিতা। অনলাইনে প্রাথমিক ধারণা জমা দেওয়ার পর নির্বাচিত প্রতিযোগীরা ঢাকায় চূড়ান্ত আয়োজনে অংশ নিতে পারবে।
১৬ মে ঢাকায় অনুষ্ঠেয় সমাপনী অনুষ্ঠানে থাকবে বিশেষজ্ঞদের বিজ্ঞানভিত্তিক বক্তৃতা, আলোর দূষণ ও টেকসই উন্নয়নবিষয়ক আলোচনা। একাদশ শ্রেণি থেকে বিশ্ববিদ্যালয় পর্যায়ের শিক্ষার্থীরা এই আয়োজনে অংশ নিতে পারবে। এ ছাড়া থাকবে পোস্টার প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব এবং পুরস্কার বিতরণী।
এই আয়োজনে ম্যাগাজিন পার্টনার হিসেবে রয়েছে কিশোর আলো ও বিজ্ঞানচিন্তা।
নিবন্ধন করতে এই লিংকে ক্লিক করুন: Public Lecture on IDL 2026
শেষ হলো এনওয়াইবিবি জাতীয় আন্তঃস্কুল বায়োটেকনোলজি কুইজ প্রতিযোগিতা