এসএসসি পরীক্ষা শেষে গড়াই নদে গোসলে নেমে দুই বন্ধুর মৃত্যু

· Prothom Alo

কুষ্টিয়ায় এসএসসি পরীক্ষা শেষে গড়াই নদে গোসল করতে নেমে দুই বন্ধুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। আজ বুধবার বি‌কে‌লে হাটশ হরিপুর ইউনিয়‌নের হ‌রিপুর সেতু এলাকায় এ ঘটনা ঘটে।

মৃত দুজন ওই এলাকার সাইফুল ইসলা‌মের ছে‌লে অপূর্ব ইফতি (তাইফ) ও নুরুল ইসলা‌মের ছে‌লে সাকিবুল ইসলাম (১৯)। তাইফ দি ওল্ড কু‌ষ্টিয়া হাইস্কুল এবং সাকিবুল কু‌ষ্টিয়া জিলা স্কুলের বিজ্ঞান বিভাগ থে‌কে চল‌তি বছ‌রে এসএস‌সি পরীক্ষায় অংশ নি‌য়ে‌ছিল।

Visit sport-tr.bet for more information.

স্থানীয় ও প্রত‌্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, আজ এসএসসির লিখিত পরীক্ষা শেষ হয়েছে। পরীক্ষা শেষে দুই বন্ধু অপূর্ব ও সাকিবুল গড়াই নদে গোসলে না‌মে। প্রথমে সা‌কিব পানিতে ত‌লি‌য়ে যায়। একপর্যা‌য়ে তাইফও ত‌লি‌য়ে যায়। স্থানীয় লোকজন টের পে‌য়ে তাদের দুজন‌কে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে যান।  কর্তব্যরত চিকিৎসক তাঁ‌দের মৃত ঘোষণা করেন।

হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ইকবাল হাসান জানান, বিকেল সাড়ে চারটার পর দুই শিক্ষার্থীকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়।

কুষ্টিয়া ফায়ার সার্ভিস ও সি‌ভিল ডি‌ফে‌ন্সের সহকারী পরিচালক ওয়াদুদ হোসেন বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছানোর আগেই স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠান। এ ঘটনায় পরিবার ও এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।

Read full story at source