বিশ্বকাপে আর্জেন্টিনার প্রথম ম্যাচে কি খেলতে পারবেন মার্তিনেজ

· Prothom Alo

বিশ্বকাপ শুরু হতে ১৯ দিন বাকি। এর মধ্যে গোলকিপার এমিলিয়ানো মার্তিনেজকে নিয়ে খানিকটা দুশ্চিন্তায় পড়েছে আর্জেন্টিনা ফুটবল দল। আঙুলে চোট পাওয়ায় বিশ্বকাপে আর্জেন্টিনার প্রথম ম্যাচে মার্তিনেজ খেলতে পারবেন কি না, তা নিয়ে সন্দেহ আছে।

ফ্রাইবুর্গকে গত বুধবার রাতে ৩-০ গোলে হারিয়ে ইউরোপা লিগ ফাইনাল জেতে অ্যাস্টন ভিলা। আঙুলে চোট নিয়েই এ ম্যাচে ভিলার পোস্টে দাঁড়ান মার্তিনেজ। ফাইনালের আগে অনুশীলনে ডান হাতের অনামিকায় চোট পান মার্তিনেজ। আঙুলটি সামান্য মচকে গেছে। অস্ত্রোপচারের দরকার হবে না অবশ্য। আর্জেন্টিনা দলের আশা, বিশ্বকাপে তাদের প্রথম ম্যাচের আগেই মার্তিনেজ সুস্থ হয়ে উঠবেন।

Visit rhodia.club for more information.

তবে আর্জেন্টিনার সংবাদমাধ্যম ‘ওলে’ জানিয়েছে, মার্তিনেজের সুস্থ হয়ে উঠতে কমপক্ষে ২০ দিন লাগবে। ওদিকে বিশ্বকাপে আর্জেন্টিনার প্রথম ম্যাচ ১৬ জুন, কানশাস সিটিতে আলজেরিয়ার মুখোমুখি হয়ে শিরোপা ধরে রাখার অভিযান শুরু করবে লিওনেল স্কালোনির দল। বিশ্বকাপ শুরু হবে আগামী ১১ জুন।

আঙুলে চোট নিয়েই ভিলার হয়ে ইউরোপা লিগের ফাইনাল খেলেন মার্তিনেজ

টিওয়াইসি স্পোর্টস জানিয়েছে, এই ম্যাচের আগে মার্তিনেজের সুস্থ হয়ে ওঠার সম্ভাবনাই বেশি। তবে সমস্যা হলো, বিষয়টির নিশ্চয়তা নেই। অর্থাৎ সুস্থ হয়ে উঠতে পারেন, আবার না-ও পারেন। সেরে না উঠলে বিশ্বকাপে আর্জেন্টিনার প্রথম ম্যাচে হয়তো দেখা যাবে না মার্তিনেজকে।

জন্ম এক দেশে, বিশ্বকাপ জিতেছেন অন্য দেশের হয়ে

তবে এরই মধ্যে একটি বিষয় নিশ্চিত, বিশ্বকাপের আগে আর্জেন্টিনার দুটি প্রীতি ম্যাচে মার্তিনেজকে দেখা যাবে না। ৬ জুন টেক্সাসে প্রস্তুতি ম্যাচে হন্ডুরাসের মুখোমুখি হবে স্কালোনির দল। আলাবামায় ৯ জুন দ্বিতীয় ম্যাচে তাদের প্রতিপক্ষ আইসল্যান্ড।

আর্জেন্টিনার সর্বশেষ বিশ্বকাপ জয়ে দারুণ ভূমিকা ছিল মার্তিনেজের। সেবার ‘গোল্ডেন গ্লাভস’ পুরস্কারজয়ী মার্তিনেজ ফাইনালে শেষ দিকে ফ্রান্সের কোলো মুয়ানির শটে নিশ্চিত গোল বাঁচান। টাইব্রেকারে কিংসলে কোমানের শটও ঠেকান মার্তিনেজ। ক্যারিয়ারে সব মিলিয়ে এখন পর্যন্ত ৭টি ফাইনাল খেলে সব কটি জিতেছেন মার্তিনেজ। বোঝাই যাচ্ছে, এবার বিশ্বকাপে মার্তিনেজ আর্জেন্টিনার জন্য কত গুরুত্বপূর্ণ।

আর্জেন্টিনার সংবাদমাধ্যম ‘ক্লারিন’ জানিয়েছে, মার্তিনেজকে নিয়ে ঝুঁকি নেবেন না স্কালোনি। বিশ্বকাপের আগে প্রস্তুতি ম্যাচে রিভার প্লেটের গোলকিপার সান্তিয়াগো বেলত্রানকে খেলানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে এই সংবাদমাধ্যম।

ব্রাজিলকে কাঁদানো ইতালির সেই ‘সোনার ছেলে’র পাপমোচন

Read full story at source