পল্লবীতে ধর্ষণের পর শিশুহত্যার বিচার শুরু ১ জুন: আইনমন্ত্রী

· Prothom Alo

দেশজুড়ে চলমান নারী ও শিশুদের সহিংসতা প্রসঙ্গে আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান জানিয়েছেন, নারী ও শিশুদের প্রতি সহিংসতার বিচারে যেসব বিচারিক আদালত রয়েছে, সেই আদালতগুলো ছুটির বাইরে রাখার জন্য সরকার সুপ্রিম কোর্টের সঙ্গে পরামর্শ করে সিদ্ধান্ত নিয়েছে, আদালতগুলো খোলা থাকবে।

সোমবার বিকেলে চুয়াডাঙ্গা সার্কিট হাউসে স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাদের সঙ্গে এক মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে আইনমন্ত্রী এ তথ্য জানান।

Visit afrikasportnews.co.za for more information.

রাজধানীর পল্লবীতে ধর্ষণের পর নৃশংসভাবে আট বছর বয়সী এক শিশু হত্যার বিচার অচিরেই শুরু হবে জানিয়ে আইনমন্ত্রী জানান, ১ জুন থেকে বিচার শুরু হচ্ছে। ঈদের ছুটির পর প্রথম যেদিন অফিস–আদালত খুলবে, ওই দিনই বিচার শুরু হবে। তিনি বলেন, ‘২৪ ঘণ্টার মধ্যে আসামির জবানবন্দি গ্রহণ করা হয়েছে। আমরা বলেছিলাম এক সপ্তাহের মধ্যে চার্জশিট হয়েছে। আমরা বিচারের প্রক্রিয়ায় এগিয়ে গেছি।’

১৯ মে বেলা সাড়ে ১১টার দিকে পল্লবীর একটি ভবনের তিনতলার ফ্ল্যাট থেকে শিশুটির খণ্ডিত লাশ উদ্ধার করা হয়। ঘটনার পর মূল অভিযুক্ত সোহেল রানা ওই ফ্ল্যাটের শৌচাগারের গ্রিল ভেঙে পালিয়ে যান। তবে ওই বাসা থেকে তাঁর স্ত্রীকে তখনই আটক করা হয়। আর ওই দিনই সন্ধ্যায় নারায়ণগঞ্জের ফতুল্লা থেকে সোহেল রানাকে গ্রেপ্তার করা হয়। ঘটনার পরদিন শিশুটির বাবা পল্লবী থানায় মামলা করেন। ২০ মে বিকেলে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলাম জুনাইদের আদালতে জবানবন্দি দেন আসামি সোহেল রানা। জবানবন্দিতে শিশুটিকে ধর্ষণের পর হত্যার কথা স্বীকার করেন তিনি।

গত শুক্রবার জুমার নামাজের পর ঝিনাইদহে পুরোনো কালেক্টরেট জামে মসজিদের সামনে এনসিপির কেন্দ্রীয় মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর ডিম নিক্ষেপকে কেন্দ্র করে ছাত্রদল এবং এনসিপি ও বৈষম্যবিরোধী ছাত্ররা সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ ঘটনায় পাল্টাপাল্টি মামলা হয়েছে। এ প্রসঙ্গেও কথা বলেন আইনমন্ত্রী।
আসাদুজ্জামান বলেছেন, ঝিনাইদহে এনসিপির সঙ্গে যে ঘটনাটি ঘটেছে, সেটা এনসিপি যেমন রাজনৈতিকভাবে দেখছে, বিএনপিও একইভাবেই দেখছে। তবে নাসীরুদ্দীন পাটওয়ারীর বিষয়ে স্থানীয়ভাবে যে আচরণ করা হয়েছে, সেটা কেউ কামনা করে না এবং শোভনীয় নয়।

চুয়াডাঙ্গা জেলা বিএনপির সাধারণ সম্পাদক শরীফুজ্জামানের সভাপতিত্বে মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম, খালিদ মাহমুদ, জেলা যুবদলের সভাপতি শরিফ-উর জামান, সাধারণ সম্পাদক সাইফুর রশীদ, জেলা ছাত্রদলের সভাপতি শাহাজান খান, সাধারণ সম্পাদক মোমিন মালিতা, জেলা স্বেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত সভাপতি সৈয়দ শরীফুল আলম, সাধারণ সম্পাদক এম এ তালহা, জেলা কৃষক দলের সভাপতি মোকাররম হোসেনসহ সব উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতারা।

মতবিনিময় শেষে আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান দামুড়হুদার কার্পাসডাঙ্গায় মিশনারি মাঠ প্রাঙ্গণে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী উপলক্ষে তিন দিনব্যাপী আয়োজনের সমাপনী অনুষ্ঠানে যোগ দেন।

Read full story at source