ঘরে বসে শাকিবের ‘শিকারি’, সিয়ামের ‘জংলি’ ও নিশোর ‘দাগি’

· Prothom Alo

ঈদ উপলক্ষে বিশেষ আয়োজন নিয়ে প্রস্তুত দেশের সব টেলিভিশন চ্যানেল। একক, ধারাবাহিক মিলিয়ে প্রচারের অপেক্ষায় দুই শতাধিক নতুন নাটক। থাকছে চলচ্চিত্র, ম্যাগাজিন, গান, নাচসহ নানা বৈচিত্র্যময় আয়োজন। স্পাই থ্রিলার থেকে ফ্যামিলি ড্রামা; ওটিটিতেও রয়েছে নানা স্বাদের প্রকল্প। এ ছাড়া চ্যানেলগুলোয় রয়েছে বেশ কিছু নতুন সিনেমার ওয়ার্ল্ড প্রিমিয়ার, পুরোনো আলোচিত সিনেমার প্রচার। আজ শুক্রবার ঈদের দ্বিতীয় দিন কোন চ্যানেলে কোন সিনেমা প্রচারিত হবে, সে তথ্যই রইল।

Visit mwafrika.life for more information.

এটিএন বাংলায় সকাল ১০টা ২০ মিনিটে ‘বিদ্রোহী’। অভিনয়ে শাকিব, বুবলী। বেলা ২টা ৩০ মিনিটে ‘রাজকুমার’। অভিনয় শাকিব, কোর্টনি কফি। বাংলাভিশনে সকাল ১০টা ১০ মিনিটে ‘শুটার’। অভিনয়ে শাকিব, বুবলী। চ্যানেল আইয়ে সকাল ১০টা ১৫ মিনিটে ‘প্রিন্স’। অভিনয়ে শাকিব, তাসনিয়া ফারিণ।

বৈশাখী টেলিভিশনে বেলা ২টা ৩০ মিনিটে ‘শিকারি’। অভিনয়ে শাকিব, শ্রাবন্তী। মাছরাঙায় বেলা ২টা ১০ মিনিটে ‘রাজকুমার’। অভিনয়ে শাকিব, কোর্টনি কফি। এনটিভিতে সকাল ১০টা ১৫ মিনিটে ‘তুফান’। অভিনয়ে শাকিব, মিমি। বিকেল ৪টা ২০ মিনিটে ‘সর্দারবাড়ির খেলা’ (টিভি প্রিমিয়ার)। অভিনয়ে রোশান, বুবলী।

আরটিভিতে সকাল ১০টা ১০ মিনিটে ‘তুফান’। অভিনয়ে শাকিব, মিমি। বেলা ২টা ১০ মিনিটে ‘জংলি’। অভিনয়ে সিয়াম, বুবলী। দীপ্ত টিভিতে সকাল ৯টায় ‘ভালোবাসলেই ঘর বাঁধা যায় না’। অভিনয়ে শাকিব, অপু। বেলা ১টায় ‘তাণ্ডব’। অভিনয়ে শাকিব, জয়া, সাবিলা। নাগরিক টিভিতে সকাল ৯টা ৩০ মিনিটে ‘নেটওয়ার্কের বাইরে’। অভিনয়ে শরীফুল রাজ, ফারিণ।

শিকারি ছবিতে শাকিব ও শ্রাবন্তী। আইএমডিবি

বেলা ১১টা ৩০ মিনিটে ‘রোমিও বনাম জুলিয়েট’। অভিনয়ে অঙ্কুশ, মাহি। বেলা ২টায় ‘দাগি’। অভিনয়ে আফরান নিশো, তমা মির্জা। বিকেল ৫টায় ‘ওমর’। অভিনয়ে শরীফুল রাজ, দর্শনা বণিক। চ্যানেল নাইনে সকাল ১০টায় ‘ও প্রিয়া তুমি কোথায়’। বেলা ২টায় ‘ইনসাফ’। রাত ৯টায় ‘বরবাদ’। দুরন্ত টিভিতে বেলা ৩টা ও রাত ১০টায় ‘স্টুয়ার্ট লিটল ২’ ও ‘ক্লাউডি উইথ আ চান্স অব মিটবলস ২’।

Read full story at source