হাম সংক্রমণ কমছে না, শিশুদের নিয়ে হাসপাতালে স্বজনেরা

· Prothom Alo

দেশে হামের সংক্রমণ কমছে না। জ্বর, সর্দি-কাশি, চোখ লাল হওয়া এবং শরীরে লালচে ফুসকুড়ির মতো উপসর্গ নিয়ে প্রতিদিনই রাজধানীসহ দেশের বিভিন্ন হাসপাতালের শিশু ওয়ার্ডে ভর্তি হচ্ছে হাজারের বেশি নতুন রোগী। হামের রোগী সামলাতে চাপে আছেন হাসপাতালের চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা। সন্তানদের নিয়ে উদ্বেগ-উৎকণ্ঠায় সময় কাটছে অভিভাবকদের। রাজধানীর ডিএনসিসি ডেডিকেটেড কোভিড-১৯ হাসপাতালে চিকিৎসাধীন শিশু ও তাদের স্বজনদের সংগ্রামের এমনই কিছু মুহূর্ত নিয়ে এই ছবির গল্প।

Visit palladian.co.za for more information.

হামের উপসর্গ দেখা দেওয়া শিশুদের হাসপাতালে ভর্তির জন্য নিয়ে এসেছেন অভিভাবকেরা। হামে আক্রান্ত শিশুকে মোবাইল দেখিয়ে নেবুলাইজ করার চেষ্টা। হামে আক্রান্ত ছোট ভাই সাইফানকে কোলে নিয়ে যত্ন করছে বড় ভাই সাইমুল। ছোটদের পাশাপাশি বড়রাও আক্রান্ত হচ্ছেন হামে, হাতিয়া থেকে আসা বাবুল (৪০) হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তির অপেক্ষায়। হাসপাতালে ভর্তি ১৩ মাস বয়সী আবিরকে ঘুমের মধ্যে নেবুলাইজ করানো হচ্ছে। হামে আক্রান্ত বড় ভাই সুস্থ হওয়ার পরে এবার অসুস্থ হয়েছে ১৫ মাস বয়সী আয়েশা।   বাবার কোলে হামে আক্রান্ত দ্বিতীয় শ্রেণির ছাত্রী সানজিদা। ডিএনসিসি কোভিড-১৯ ডেডিকেটেড হাসপাতালের শিশু ওয়ার্ডের প্রায় সব শয্যাতেই চিকিৎসাধীন হামে আক্রান্ত রোগী। হাম থেকে সুস্থ হয়ে ওঠা শিশুদের নিয়ে বাড়ি ফিরছেন অবিভাবকেরা।

Read full story at source