হাসি-আনন্দে ড্যাফোডিল বন্ধুসভার ভার্চ্যুয়াল ঈদ আড্ডা

· Prothom Alo

ড্যাফোডিল বন্ধুসভার ভার্চ্যুয়াল ঈদ আড্ডা।

ঈদ মানেই আনন্দের রঙে রাঙানো কিছু মুহূর্ত, প্রিয়জনদের সঙ্গে গল্পে-আড্ডায় ভরে ওঠা সময় আর হৃদয়ের ভেতর জমে থাকা একরাশ উচ্ছ্বাস। সেই আনন্দকে আরও প্রাণবন্ত করে তুলতে ড্যাফোডিল বন্ধুসভা আয়োজন করেছে ভার্চ্যুয়াল ঈদ আড্ডা। গত ৩০ মে রাত সাড়ে ৯টায় গুগল মিট অ্যাপে এটি অনুষ্ঠিত হয়। ব্যস্ততার মধ্যেও স্ক্রিনের ওপারে থেকেও যেন এক ছাদের নিচে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে আয়োজনে যুক্ত হন বন্ধুরা। আন্তরিক শুভেচ্ছা বিনিময়, স্মৃতিচারণা, ঈদের গল্প আর প্রাণখোলা হাসি-আনন্দে জমে ওঠে পুরো আড্ডা।

সাধারণ সম্পাদক অনীক ভূষণ সাহার সঞ্চালনায় আড্ডা শুরু হয়। সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়ে তিনি বলেন, ‘ঈদ আমাদের জন্য আনন্দ, সম্প্রীতি ও সৌহার্দ্যের বার্তা নিয়ে আসে। সেই আনন্দকে বন্ধুদের সঙ্গে ভাগ করে নিতে পারা সব সময়ই বিশেষ কিছু। বন্ধুসভার এই মিলনমেলা আমাদের পারস্পরিক সম্পর্ককে আরও গভীর ও সুন্দর করে তোলে।’

Visit bettingx.bond for more information.

সাবেক সভাপতি নাজমুল হাসান বলেন, ‘বন্ধুসভা শুধু একটি সংগঠন নয়, এটি এমন একটি জায়গা, যেখানে মানুষ সম্পর্কের বন্ধনে জড়িয়ে যায়, একে অপরের পাশে দাঁড়ায় এবং সুন্দর কিছু স্মৃতি তৈরি করে। ঈদের মতো আনন্দঘন সময়ে এমন একটি আয়োজনে সবাইকে একসঙ্গে দেখতে পারা সত্যিই ভীষণ ভালো লাগার।’

আড্ডার এ পর্যায়ে একটি আনন্দঘন মুহূর্ত তৈরি হয় সভাপতি মুসাভভির সাকিরের বক্তব্যে। নতুন এক বন্ধুর সঙ্গে পরিচিত হতে গিয়ে হঠাৎ তিনি খুঁজে পান নিজের এক আত্মীয়কে। বিষয়টি উপস্থিত সবার মধ্যেই বাড়তি আনন্দের জন্ম দেয়। মুসাভভির সাকির বলেন, ‘বন্ধুসভা আমাদের শুধু বন্ধু দেয় না, অনেক সময় অপ্রত্যাশিতভাবেও কাছের মানুষদের নতুনভাবে চিনিয়ে দেয়। আজকের এই মিলনমেলা আমার জন্য আরও বিশেষ হয়ে থাকল।’

সাবেক সাংগঠনিক সম্পাদক সিরাজুদ্দৌলা লাবু বলেন, ‘একটি সুন্দর সমাজ গড়তে দরকার ইতিবাচক চিন্তা, ভালোবাসা আর একে অপরের পাশে দাঁড়ানোর মানসিকতা। বন্ধুসভার বন্ধুরা সব সময় সেই ইতিবাচক শক্তিটুকু ছড়িয়ে দেয়, এটাই সবচেয়ে বড় আনন্দ।’

ড্যাফোডিল বন্ধুসভার ভার্চ্যুয়াল ঈদ আড্ডা।

এ সময় মোহাম্মদ ত্বোয়া-হা ঈদ নিয়ে খুব সুন্দর ও বিস্তারিত কথা বলেন। তিনি ঈদের তাৎপর্য, কেন ঈদ উদ্‌যাপন করা হয়, এর শিক্ষা ও মানবিক দিকগুলো নিয়ে সবাইকে চমৎকারভাবে উপস্থাপন করেন। তিনি বলেন, ‘ঈদ শুধু আনন্দের দিন নয়; এটি ত্যাগ, কৃতজ্ঞতা, সহমর্মিতা ও ভ্রাতৃত্বের শিক্ষা দেয়। আমাদের চারপাশের মানুষের সঙ্গে আনন্দ ভাগাভাগি করে নেওয়ার মধ্যেই ঈদের প্রকৃত সৌন্দর্য লুকিয়ে আছে।’

বন্ধুরাও নিজেদের ঈদ উদ্‌যাপনের নানা গল্প ও অভিজ্ঞতা ভাগাভাগি করেন। কেউ গ্রামের ঈদের স্মৃতি শোনান, কেউবা পরিবারের সঙ্গে কাটানো বিশেষ মুহূর্তের কথা বলেন। আয়োজনজুড়ে ছিল আন্তরিকতা, আনন্দ আর একসঙ্গে থাকার সুন্দর অনুভূতি।

ঈদ আড্ডায় আরও যুক্ত ছিলেন বন্ধু রিজভী আমিন, সুমন কাফিল, আবিদুর রহমান, জহিরুল আলিফ, মুহাম্মদ নাঈম, জেবা আনিকা, মুহাম্মদ সিয়াম, নুসরাত অনন্যা, সালমান ফারসি, আছির জামান, ফারহান শাহরিয়ার, শাফি মাহমুদ, পলক ইসলাম, মাহিয়া তাবাসসুমসহ অনেকে।

পাঠাগার ও পাঠচক্র সম্পাদক, ড্যাফোডিল বন্ধুসভা

Read full story at source