চণ্ডীগড়ে রাহুলের পর গিলেরও সেঞ্চুরি

· Prothom Alo

চণ্ডীগড় টেস্টের প্রথম ইনিংসে বড় রানের ভিত্তি পেয়ে গেছে ভারত। আজ আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টের প্রথম দিনে ভারত ৩ উইকেট হারিয়ে করেছে ৩৬৮ রান। সেঞ্চুরি করেছেন লোকেশ রাহুল ও শুবমান গিল।

Visit betsport.cv for more information.

এর মধ্যে রাহুল ১০০ রান করে আউট হলেও তিন অঙ্ক ছুঁয়ে অপরাজিত অধিনায়ক গিল। তাঁর সঙ্গে ৫০ রানে অপরাজিত ঋষভ পন্ত।

টসে জিতে ব্যাট করতে নামা ভারতের হয়ে যশস্বী জয়সোয়ালই শুধু বেশিক্ষণ থিতু হতে পারেননি। ৩২ বলে ২৪ রান করে সকালেই আউট হন এই বাঁহাতি ওপেনার। তবে আরেক উদ্বোধনী ব্যাটসম্যান রাহুল টিকে ছিলেন তৃতীয় সেশন পর্যন্ত।

দ্বিতীয় উইকেটে রাহুলের সঙ্গে ১৩৯ রানের জুটিতে সঙ্গ দেন সাই সুদর্শন। তিনে নামা এই ব্যাটসম্যান ১০৪ বলে ৮১ রান করে মোহাম্মদ সলিমের বলে উইকেটের পেছনে ক্যাচ দেন। রাহুল তিন অঙ্ক ছোঁয়ার পরের বলেই জিয়াউর রহমানের শিকার হন গুরবাজের হাতে ক্যাচ দিয়ে।

ওপেনিংয়ে নেমে ১০০ রান করেন লোকেশ রাহুল

এরপর দিনের বাকিটা সময় ১২১ রানের জুটি গড়ে অবিচ্ছিন্ন থাকেন গিল–পন্ত। গিলের সেঞ্চুরিটি অধিনায়ক হিসেবে তাঁর ষষ্ঠ। ভারতীয় অধিনায়কদের মধ্যে তাঁর চেয়ে বেশি সেঞ্চুরিতে তিনি এখন পঞ্চম (সর্বোচ্চ ২০টি বিরাট কোহলির)।

সংক্ষিপ্ত স্কোর:

ভারত: প্রথম ইনিংসে ৩৬৮/৩ (গিল ১০৩*, রাহুল ১০০, সুদর্শন ৮১, পন্ত ৫০*; সলিম ২/৬৭)।

তিন দিনেই লর্ডসে জয় দেখছে ইংল্যান্ড

Read full story at source