পানিসম্পদ মন্ত্রণালয়ে ৩৭ পদে নিয়োগ, চাকরি পেতে করুন আবেদন

· Prothom Alo

পানিসম্পদ মন্ত্রণালয়ে ১৩ থেকে ২০ গ্রেডের ৪ ক্যাটাগরির পদে নিয়োগে আবেদন চলছে। মোট পদসংখ্যা ৩৭। আবেদনের শেষ তারিখ ৮ জুন ২০২৬।

Visit sportbet.reviews for more information.

চাকরির বিবরণ

১. পদের নাম: সাঁট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর

পদ সংখ্যা: ১০

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক বা সমমানের ডিগ্রি; কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত এবং সাঁটলিপিতে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে ৭০ শব্দ এবং বাংলায় ৪৫ শব্দ; কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে ৩০ ও বাংলায় ২৫ শব্দ।

বেতন স্কেল

(গ্রেড-১৩) ১১,০০০-২৬,৫৯০ টাকা।

১৪৮৫ পদে সমাজসেবা অধিদপ্তরে চাকরি, সংশোধিত নিয়োগে আবেদন এসএসসি–স্নাতক পাসে

২. পদের নাম: কম্পিউটার অপারেটর

পদসংখ্যা: ২

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে বিজ্ঞান বিভাগে স্নাতক (সম্মান) বা সমমানের ডিগ্রি এবং কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় ২৫ শব্দ এবং ইংরেজিতে ৩০ শব্দের গতিসহ সংশ্লিষ্ট বিষয়ে Standard Aptitude Test–এ উত্তীর্ণ হতে হবে।

বেতন স্কেল

(গ্রেড-১৩) ১১,০০০-২৬,৫৯০ টাকা।

৩. পদের নাম: অফিস সহকারী-কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক

পদসংখ্যা: ৯

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: স্বীকৃত বোর্ড থেকে উচ্চমাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ; কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত; কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বাংলায় ২০ শব্দ এবং ইংরেজিতে ২০ শব্দ।

বেতন স্কেল

(গ্রেড-১৬) ৯,৩০০-২২,৪৯০ টাকা।

ঢাকা বিশ্ববিদ্যালয় আইবিএতে এসিবিএ কোর্স করার সুযোগ, জেনে নিন সব তথ্য

৪. পদের নাম: অফিস সহায়ক

পদ সংখ্যা: ১৬

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: কোন স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।

বেতন স্কেল

(গ্রেড-২০) ৮,২৫০-২০,০১০ টাকা।

বয়সসীমা

১ মে ২০২৬ তারিখে ১৮-৩২ বছর হতে হবে।

** ১ ও ৩ নং পদের বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা সর্বোচ্চ ৪০ বছর পর্যন্ত শিথিলযোগ্য। **

আবেদনের নিয়ম

পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক প্রার্থীগণ ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করবেন।

আবেদন ফি

১ থেকে ৩ নং পদ: ১১২ টাকা (সার্ভিস চার্জসহ)

৪ নং পদ: ৫৬ টাকা (সার্ভিস চার্জসহ)

** সব গ্রেডের অনগ্রসর (ক্ষুদ্র জাতিগোষ্ঠী, শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গ) প্রার্থীদের জন্য আবেদন ফি ৫৬ টাকা (সার্ভিস চার্জসহ)। **

কৃত্রিম বুদ্ধিমত্তা ও বাংলাদেশের কর্মক্ষেত্র: শঙ্কা না নতুন সম্ভাবনা

আবেদনের সময়সীমা

আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমাদান শুরুর তারিখ ও সময়: ১৯ মে ২০২৬, সকাল ১০টা।

আবেদনপত্র জমাদানের শেষ তারিখ ও সময়: ৮ জুন ২০২৬, বিকেল ৫টা।

বিস্তারিত দেখুন এই ঠিকানায়।

Read full story at source